নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

বানিয়াচংয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বাস্তবায়ন শীর্ষক সেমিনার



বানিয়াচংয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ বাস্তবায়নের লক্ষ্যে ভোক্তা অধিকার সংরক্ষণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২জুন) বেলা সাড়ে ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ হল রুমে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন খান।


উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাহবুবুর রহমানের এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান জাহেনারা আক্তার বিউটি, সহকারি কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম প্রধান প্রমুখ।



সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়াম্যান ইকবাল হোসেন খান বলেন, স্থানীয় পর্যায়ে ভোক্তার অধিকারের দিকে খেয়াল রাখতে হবে। ভোক্তারা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সে লক্ষ্যে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের অভিযান এবং ভ্রাম্যমাণ আদালতের নজরদারি বাড়াতে হবে।


ভোক্তার স্বার্থের দিক খেয়াল রেখে সকল পণ্য উৎপাদন ও বাজারজাত করতে হবে। এ ছাড়া সেমিনারে সেবাদানকারী সংস্থাগুলোকে ভোক্তার স্বার্থ অক্ষুন্ন রাখার আহ্বান জানান। তিনি আরো বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে উৎপাদক থেকে ভোক্তা পর্যন্ত পণ্যের হাতবদলের প্রতিটি পর্যায়ে মনিটরিং করার ওপর জোর দেয়া দরকার। তারা কোন কারণ ছাড়াই বিভিন্ন পণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি করে সেটা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। নিয়মিত বাজার তদারকির করতে জোর দেয়া হয় সেমিনারে। সেমিনারে সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ব্যবসায়ী নেতৃবৃন্দসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর







আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস।

১০ দিন ১১ ঘন্টা ৫ মিনিট আগে