নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

বীরমুক্তিযোদ্ধা অমরেন্দ্র লাল এর প্রয়ান,রাষ্ট্রীয় মর্যাদায় অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন।

বীরমুক্তিযোদ্ধা অমরেন্দ্র লাল এর প্রয়ান,রাষ্ট্রীয় মর্যাদায় অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন। 

লাখাই উপজেলার কৃতিপুরুষ, অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক ও বীরমুক্তিযোদ্ধা অমরেন্দ্র লাল রায় এর প্রয়ান,রাষ্ট্রীয় মর্যাদায় অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন। 

লাখাই উপজেলার কৃষ্ণপুর গ্রামের বিশিষ্ট কৃতিপুরুষ,অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক ও বীরমুক্তিযোদ্ধা অমরেন্দ্র লাল রায় পরলোকগমন করেছেন। 

শনিবার দিনগত ভোর ৫ ঘটিকায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি পরলোকগমন করেছেন। 

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি মৃত্যুকালে স্ত্রী, ২ পুত্র সন্তান ও ২ কন্যা সন্তান সহ অসংখ্য আত্মীয় স্বজনর ও শুভাকাঙ্ক্ষী রেখে যান। 

প্রয়াত অমরেন্দ্র লাল রায় এর শেষকৃত্যানুষ্ঠান তাঁর গ্রামের বাড়ী কৃষ্ণপুর শ্মশানে সন্ধ্যা ৭ ঘটিকায় অনুষ্ঠিত হয়। 

পূর্বান্হে উপজেলা প্রশাসন এর পক্ষে প্রয়াতের কফিনে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও)  নাহিদা সুলতানা,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) আবুল খায়ের। 

এছাড়াও পুলিশের একটি চৌকস দল বীরমুক্তিযোদ্ধা অমরেন্দ্র লাল রায় কে গার্ড অব অনার প্রদান করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়,  সহ বীরমুক্তিযোদ্ধা বৃন্দ,উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ,ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, উপজেলা যুবলীগের আহবায়ক ইকরামুল মজিদ চৌধুরী শাকিল, মাহফুজুল আলম মাহফুজ,   লাখাই ইউনিয়নের চেয়ারম্যান আরিফ আহমেদ রুপন, কৃষ্ণপুর কমলাময়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিটন চন্দ্র সূত্রধর,প্রয়াত অমরেন্দ্র লাল রায় এর জেষ্টপুত্র ডাক্তার অভিজিৎ রায়  সহ এলাকার গন্য মান্য ব্যক্তিবর্গ।

প্রয়াত অমরেন্দ্র লাল রায় এর প্রয়ানে বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন শোক প্রকাশ করেন। প্রদত্ত শোকবার্তায় তারা প্রয়াতের বিদেহী আত্মার সদগতি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। 

শোকবার্তা দিয়েছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ, লাখাই ইউনিয়নের চেয়ারম্যান আরিফ আহমেদ রুপন, বুল্লা ইউনিয়ন এর চেয়ারম্যান এডভোকেট খোকন চন্দ্র গোপ, লাখাই প্রেসক্লাব এর পক্ষে সভাপতি এডভোকেট মোঃ আলী নোয়াজ ও সাধারণ সম্পাদক মোঃ বাহার উদ্দিন, বাংলাদেশ প্রেসক্লাবের পক্ষে সভাপতি মহিউদ্দিন আহমেদ রিপন ও সাধারণ সম্পাদক শাহীনুর রহমান মোল্লা শাহীন,সাংগঠনিক সম্পাদক এম ইয়াকুব হাসান অন্তর , লাখাই রিপোর্টাস ইউনিটির পক্ষে সাধারণ সম্পাদক বিল্লাল আহমেদ, আদর্শ সাহিত্য পরিষদের পক্ষে সাধারণ সম্পাদক তাফাজ্জল হক।

Tag
আরও খবর







আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস।

১০ দিন ১১ ঘন্টা ৫ মিনিট আগে