নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

হবিগঞ্জে শানে রিসালাত কনফারেন্স অনুষ্ঠিত।




স্টাফ রিপোর্টারঃ পবিত্র ঈদে মিলাদুন্নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে হবিগঞ্জে আজিমুশশান শানে রিসালাত কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। 


গত মঙ্গলবার বিকাল ৩টা থেকে শুরু হয়ে রাত ১১টা পর্যন্ত শহরের পৌর অডিটরিয়ামে সিরাজনগর দরবার শরীফের তরিকত ভিত্তিক সংগঠন আনজুমানে সালেকীন বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার ব্যবস্থাপনায় এই কনফারেন্স অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন উপ-মহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন, সুলতানুল মোনাজিরিন, পীরে তরিকত আল্লামা ছাহেব ক্বিবলাহ্ সিরাজনগরী (হাফিজাহুমুল্লাহ)।


প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এডভোকেট আলহাজ্ব মোঃ আবু জাহির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আল্লামা মুফতী শেখ শিব্বির আহমদ আল-ক্বাদরী, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মাওলানা মনিরুজ্জামান। স্বগত বক্তব্য রাখেন শেখ ফারুক মিয়া।

মাওলানা আলী নেওয়াজ আল কাদেরী ও মুফতী মুজিবুর রহমান আল কাদেরীর সঞ্চালনায় অনুষ্ঠিত কনফারেন্সে বক্তব্য রাখেন মাওলানা আফসার আহমদ কাওসারী, মাওঃ শেখ মোশাহিদ আলী, মাওঃ শহিদুল ইসলাম, মাওঃ জুবায়ের আহমদ রহমতাবাদী, মাওঃ মতিউর রহমান হেলালী, মাওঃ গোলাম মোস্তফা নবীনগরী, মাওঃ সাহাব উদ্দিন, মাওঃ আলী মুহাম্মদ চৌধুরী, মাওলানা নুরুল আবছার চৌধুরী, মাওঃ ইরফান আলী, মাওঃ আবু জাফর সাদেক খান, মাওঃ নিজাম উদ্দিন, মাওঃ আব্দুস সাত্তার নূরী, মাওঃ রোমান আহমদ চৌধুরী আল-ক্বাদরী, মাওঃ সৈয়দ হোসেন, মাওঃ মুফতী জুবায়ের আহমদ, মাওঃ মুফতি শাহ আলম জিহাদী প্রমূখ।


পবিত্র কুরআন মজিদ তিলাওয়াত করেন মাওলানা গোলাম রব্বানী। নাতে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করেন আলী আহমদ রেজা মাহদী। পরিশেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন আল্লামা ছাহেব ক্বিবলাহ্ সিরাজনগরী (হাফিজাহুমুল্লাহ)।

Tag
আরও খবর







আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস।

১০ দিন ৫ ঘন্টা ৫৭ মিনিট আগে