নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে প্রতিমন্ত্রীর সাথে সাক্ষাত করলেন এমপি রুয়েল

 

বানিয়াচং-আজমিরীগঞ্জের ঘনঘন বিদ্যুৎ বিভ্রাট নিয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুত ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু’র সাথে সাক্ষাত করেছেন হবিগঞ্জ-২ বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনের সাংসদ অ্যাডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল।


গত বুধবার (১৮এপ্রিল) সচিবালয়ে এই সাক্ষাত করেন তিনি। সাক্ষাতে বিদ্যুত প্রতিমন্ত্রী যথাসম্ভব বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির জন্য গুরুত্ব দিবেন বলে এমপি রুয়েলকে আশ্বস্ত করেছেন তিনি। বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ আরো বলেন, জ্বালানির আন্তর্জাতিক বাজার আবার ঊর্ধ্বমুখী হলে বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখা চ্যালেঞ্জিং হতে পারে। তার পরও আমরা চেষ্টা করছি গরমে মানুষের যেন বিদ্যুৎ প্রাপ্তির সমস্যা না হয়।


এই বিষয়ে হবিগঞ্জ-২ আসনের সাংসদ অ্যাডভোকেট ময়েজ উদ্দিন শরীফ উদ্দিন রুয়েল বানিয়াচং মিররকে জানান,বিগত কিছু দিন যাবত দুই উপজেলাতেই বিদ্যুৎ চরম ভোগান্তি দিয়েছে। এতে করে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। বিষয়টি আঁচ করতে পেরে আমি নিজে সরাসরি বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সাথে দেখা করে সমস্যার কথা তোলে ধরেছি। মাননীয় প্রতিমন্ত্রীকে দুই উপজেলায় বিদ্যুতের মেগাওয়াট কিছুটা হলেও বাড়ানোর জন্য বলেছি। মন্ত্রী মহোদয় আমাকে আশ্বস্ত করেছেন দ্রুত ই এর একটা সমাধান করবেন।


তাছাড়া বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ভাই আমাদের স্কুল জীবনের বড় ভাই। আমি যে স্কুলে পড়েছি সেই স্কুলের বড় ভাই ছিলেন আমাদের এই প্রতিমন্ত্রী মহোদয়। আমরা দুইজন ই ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের ছাত্র ছিলাম। তাই আশা করছি বিষয়টি গুরুত্বসহকারে নিবেন তিনি।


অন্যদিকে বানিয়াচং-আজমিরীগঞ্জ এলাকায় নিরাপদ পানি ব্যবহার করার লক্ষ্যে জনগুরুত্বপুর্ণ স্থানে ৮শ গভীর নলকুপ স্থাপনের জন্য স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী তাজুল ইসলাম এর কাছে আবেদন করেছেন হবিগঞ্জ-২ এর সাংসদ অ্যাডভোকেট ময়েজ উদ্দিন শরীফ। তার এই আবেদনের পরিপ্রেক্ষিতে তাৎক্ষণিক জনস্বাস্থ্য প্রধান প্রকৌশলীকে সম্ভাব্য বরাদ্দের জন্য নির্দেশনা প্রধান করেছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম।

Tag
আরও খবর







আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস।

১০ দিন ১১ ঘন্টা ৫ মিনিট আগে