নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

শ্রীপুরে পত্রিকার সম্পাদকের মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত


গাজীপুরের শ্রীপুরে দৈনিক জনতা পত্রিকার সম্পাদক কবি আহসান উল্লাহর মৃত্যুতে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


বুধবার (৮ ই ফেব্রুয়ারি) বিকেল চারটায় শ্রীপুর পৌর এলাকার মাওনা চৌরাস্তায় শ্রীপুর সাংবাদিক সমিতির কার্যালয়ে মরহুমের বর্ণাঢ্য জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে মরহুমের রূহের আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়ায় অংশ নেন সাংবাদিকরা।


শ্রীপুর সাংবাদিক সমিতির সভাপতি মো. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে ও দৈনিক জনতা পত্রিকার শ্রীপুর প্রতিনিধি মো. উজ্জল মিয়ার সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাতা, শ্রীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তর পত্রিকার শ্রীপুর প্রতিনিধি আব্দুল মালেক।


বিশেষে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর সাংবাদিক সমিতির সাংগঠনিক সম্পাদক মো.আতিক হাসান, যুগ্ন-সাধারণ সম্পাদক মো. বকুল হোসেন, শ্রীপুর উপজেলার কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেট্রনিক্স মিডিয়ার সংবাদিকবৃন্দ।


আলোচনা সভায় মরহুমের রূহের আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।


উল্লেখ্য, দৈনিক জনতা পত্রিকার সম্পাদক, বর্ষীয়ান সাংবাদিক কবি আহসান উল্ল্যাহ্ গত রবিবার রাজধানীর মিরপুর হার্ট ফাউন্ডেশন হাসপাতালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।

Tag
আরও খবর