নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

শ্রীপুরে জেলা পরিষদের ভোটগ্রহণ চলছে




গাজীপুরের শ্রীপুরে জেলা পরিষদের ৩নং ওয়ার্ড(শ্রীপুর) নির্বাচনে শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে। 



সকাল ৯টা  থেকে বিকেল ২টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) মাধ্যমে বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে। 

সকাল  থেকেই  ভোটাররা  কেন্দ্রে আসতে শুরু করেছেন।  কেন্দ্রগুলোতে নেতা কর্মী ও ইচ্ছুক জনতার ভিড় লক্ষ্য করা যাচ্ছে। তবে কেন্দ্র বিএনপি   নেতা কর্মীদের উপস্থিত  বেশি একটা দেখা যায়নি। এখন পর্যন্ত অপ্রীতিকর কোন ঘটনা ঘটেনি।  কেন্দ্রগুলোতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য  মোতায়েন করা হয়েছে। 



জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা কাজী মো. ইস্তাফিজুল হক আকন্দ বলেন, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সব কিছুই করা হয়েছে।  জেলা ও পুলিশ প্রশাসন যথেষ্ট তৎপর। নির্বাচনকে  কেন্দ্র করে  কোনো শঙ্কার কারণ  নেই।



শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন , নির্বাচন সুষ্ঠু করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে। সুষ্ঠু নির্বাচন উপহার দিতে আমরা বদ্ধ পরিকর। 




নির্বাচন অফিস সূত্রে জানা যায়,জেলা পরিষদের ৩নং ওয়ার্ডে শ্রীপুর উপজেলার উপজেলা পরিষদ, ৮টি ইউনিয়ন ও একটি পৌরসভা মিলে ৯১জন পুরুষ ও ২৯জন মহিলা ভোটারসহ মোট ভোটার সংখ্যা ১২০ জন।শ্রীপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, কেন্দ্র-১ (উত্তর পার্শ্বের ভবন) ও শ্রীপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, কেন্দ্র-২ (দক্ষিণ পার্শ্বের ভবন) ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।



উল্লেখ্য,গাজীপুর জেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হয়েছেন মাত্র তিন জন। এরা হলেন বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাবেক সভাপতি ও জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সাবেক ভিপি আলহাজ্ব মোতাহার হোসেন মোল্লা(মোটরসাইকেল)। তিনি এ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী। এছাড়া এস এম মোকসেদ আলম (আনারস) ও মো: শামসুদ্দীন খন্দকার (চশমা) প্রতীক পেয়েছেন।



 ৩নং ওয়ার্ডের প্রার্থীরা হলেন, মোঃ আব্দুস সালাম, মোঃ নুরুল ইসলাম, মোঃ শফিকুল ইসলাম (দুলু), মোঃ সেলিম মিয়া ও শহীদুল্লাহ।



শ্রীপুর উপজেলার ওয়ার্ডের অধিক্ষেত্রগুলো হলো- শ্রীপুর উপজেলা পরিষদ, এর অধীনে মাওনা, গাজীপুর, তেলিহাটি, কাওরাইদ, বরমী, গোসিংগা, রাজাবাড়ি, প্রহলাদপুর ইউনিয়ন এবং শ্রীপুর পৌরসভা।



এদিকে শ্রীপুর, কালীগঞ্জ ও কাপাসিয়া  উপজেলা মিলে ২নং সংরক্ষিত আসন। এই আসনের সদস্য পদে প্রার্থী হয়েছেন তিনজন। তারা হলেন আসমা আক্তার (হরিণ), উম্মে কুলসুম শিল্পী (দোয়াত কলম) ও মোসাম্মৎ তাসলিমা রহমান লাভলি (ফুটবল)।




গাজীপুর জেলা পরিষদ নির্বাচনের ভোটার ৬৩৬জন।শ্রীপুরে ১২০জন, কাপাসিয়ায় ১৪৬জন এবং কালীগঞ্জে ১০৭জন ভোটার রয়েছেন।






Tag
আরও খবর