নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

কাপাসিয়ায় যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস পালন।

গাজীপুরের কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা আয়োজনের মধ্যদিয়ে যথাযথ মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম মৃত্যু বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।


দিনব্যাপী নানা কর্মসূচীর অংশ হিসেবে সকাল ৯.৪৫ টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে একে একে শ্রদ্ধা জানান উপজেলা প্রশাসন,থানা পুলিশ,মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী  অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়াও সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শিক্ষক-শিক্ষার্থীরা ১৫ আগস্টের শহীদের প্রতি শ্রদ্ধা জানায়।


পরে উপজেলা পরিষদ অডিটরিয়ামে জাতিয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে যুব ঋনের চেক বিতরণ করা হয়।


উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম গোলাম মোর্শেদ খাঁন এর সভাপতিত্বে বিআরডিবি কর্মকর্তা দিলারা মনির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখে, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমানত হোসেন খাঁন,থানা অফিসার ইনচার্জএইচএম লুৎফুল কবির,মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা সরকার,মুক্তিযোদ্ধা কমান্ডার বজলুর রশিদ মোল্লা,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রাশেদুজ্জামান মিয়া প্রমুখ। 


এ-সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত নূর মৌসুমী উপজেলা প্রকৌশলী মাঈন উদ্দিন,মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল সালামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা, সুশীল সমাজ ও উপজেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক্স প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।


শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ৭৫ এর ১৫ আগস্টের কালরাতে শাহাদাতবরণকারী শহীদদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। 

আরও খবর