গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের পরাজিত মেয়র প্রার্থী ও মহানগর আওয়ামী লীগের সভাপতি মো. আজমত উল্লা খান কে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের(গাউক) চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। রবিবার রাষ্টপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহা.রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয় ‘গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২০’ এর ধারা ৭(১) ও ৭(২) অনুযায়ী অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে তিন বছরের জন্য তিনি এ নিয়োগ পেয়েছেন। এ নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দিয়ে নির্ধারিত হবে এবং জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।
১০৮ দিন ১৯ ঘন্টা ১১ মিনিট আগে
১৫১ দিন ১২ ঘন্টা ৫০ মিনিট আগে
১৫৪ দিন ২২ ঘন্টা ১৫ মিনিট আগে
১৭৯ দিন ১৩ ঘন্টা ৪৮ মিনিট আগে
২০৫ দিন ৩ ঘন্টা ৪৩ মিনিট আগে
২২৫ দিন ৩ ঘন্টা ৪৯ মিনিট আগে
২৪২ দিন ১৯ ঘন্টা ১৪ মিনিট আগে
৩৬৩ দিন ৫ ঘন্টা ১৪ মিনিট আগে