নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

গাজীপুরে পেঁয়াজ বুঝাই ট্রাকে হিরোইন পাচার- আটক ২



গাজীপুরে কালিয়াকৈরে এবার পেঁয়াজ বুঝাই ট্রাকে হিরোইন পাচার।চাপাইনবাবগঞ্জ থেকে হিরোইন সংগ্রহ করে ১টি পেয়াজ
বোঝাই ট্রাক ( ঢাকা-মেট্রো-ট-১৪-৪৮২২) করে মাদকের একটি বড় চালান নিয়ে গাজীপুরে উদ্দেশ্যে প্রচারের সময় ২৫০ গ্রাম হিরোইন সহ ২ জনকে আটক করেছে র‍্যাব-১।

শুক্রবার(২রা সেপ্টেম্বর) বেলা ১ টায় দিকে জেলার কালিয়াকৈর বাইপাস ফ্লাইওভারের পূর্ব পার্শ্বে বিসমিল্লাহ মটরস এর সামনে থেকে তাদের আটক করা হয় বলে গণমাধ্যমেকে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১ কোম্পানী কমান্ডার মেজর এ এস এম মাঈদুল।

আটককৃতরা হলো-  মো.শহিদুল
ইসলাম(২৫)রাজশাহীর গোদাগাড়ী এলাকার মো.আলমের ছেলে এবং আবু সাঈদ মোহাম্মদ রায়হান @
জনি(১৯) একই এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে।

কোম্পানী কমান্ডার মেজর এ এস এম মাঈদুল জানান,বিশ্বস্ত সূত্রের জানতে পারে  চাপাইনবাবগঞ্জ থেকে ১টি পেঁয়াজ বোঝাই ট্রাক করে মাদকের একটি বড় চালান নিয়ে গাজীপুরের কালিয়াকৈর চন্দ্রার দিকে আসছে।

পরে বেলা ১ টায় টাঙ্গাইল-ঢাকা মহাসড়কের কালিয়াকৈর বাইপাস ফ্লাইওভারের পূর্ব পার্শ্বে বিসমিল্লাহ মটরস এর সামনে চেক পোস্ট অতিক্রম করার সময় পেঁয়াজ বুঝাই ট্রাকটি ( ঢাকা-মেট্রো-ট-১৪-৪৮২২)সনাক্ত করে তার গতিরোধ করে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।এ সময় ট্রাক তল্লাশি করে ২৫০ গ্রাম হেরোইন,ট্রাক,২টি
মোবাইল ফোন ও নগদ ৪ হাজার ৫০ টাকা উদ্ধার করা হয়।

আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে যে, তারা একটি সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্রের সক্রিয় সদস্য।তারা দীর্ঘদিন ধরে পরষ্পর যোগসাজশে চাপাইনবাবগঞ্জ থেকে সুকৌশলে বিভিন্নভাবে হিরোইন এনে গাজীপুরসহ দেশের বিভিন্ন জেলায় পাইকারি ও খুচরা মূল্যে ক্রয়-বিক্রয় করে আসছে। তাদের বিরুদ্ধে কালিয়াকৈর থানায় মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন।







Tag
আরও খবর