নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

স্কুল ছাত্রকে হত্যাকে দুর্ঘটনা সাজানোর প্রতিবাদে মানববন্ধন।


প্লেজ হার্বাল ইন্টারন্যাশনাল শিক্ষার্থী মাহফুজ রানা ফরাজী কে তৌফিক  বাসা থেকে  ডেকে নিয়ে হত্যা করে দুর্ঘটনার নাটক সাজানোর প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে স্থানীয় শিক্ষক,শিক্ষার্থীবৃন্দ ও এলাকাবাসী।


বৃহস্পতিবার (১৮ এপ্রিল)গাজীপুরের শ্রীপুরে মাওনা ইউনিয়নে সিংগারদিঘী উচ্চ বিদ্যালয়ের সামনে বেলা ১১টায় ‘সড়ক দুর্ঘটনা না-কি পরিকল্পিত হত্যা’ ব্যানারে তিন কিলোমিটার বিস্তৃত হাজার হাজার নারী পুরুষ ও ছাত্র ছাত্রীর অংশগ্রহনে তৌফিক এর বিচারের দাবিতে বিভিন্ন প্লে-কার্ড হাতে নিয়ে এই মাবনবন্ধন ও প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়।


মাবনবন্ধনে কান্না জনিত কন্ঠে নিহতে মা বলেন,আল্লাহে আমার ছেলেটাকে খেতেও দিল না।ডাকে নিয়ে হত্যা করল।আমি এর বিচার চাই।


নিতহের বাবা ফজলুল হক ফরাজী বলেন,আমার ছেলেকে পরিকল্পিতভাবে বাসা থেকে ডেকে নিয়ে হত্যা করে দুর্ঘটনার নাটক সাজানো হচ্ছে।এমনি শুনা যাচ্ছে চিকিৎসা নাম করে তাকে বিদেশ পাঠানোর পাইতারা করছে।থানায় কোনো মামলা নেইনি।এ বেপারে আপনাদের সহযোগিতা চাই।


মানববন্ধনে মাওনা ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মো জাহাঙ্গীর আলম খোকব বলেন,মাহফুজ  কতটুকু মেধাবী ও ভালো ছিল তা আজ এলাকাবাসী ও ছাত্র ছাত্রী অংশ গ্রহণেই প্রমাণ হয়েছে।বাসা থেকে ডেকে নিয়ে এভাবে হত্যা করা কোনো ভাবেই মেনে নেওয়া যায় না।থানায় অভিযোগ এমনকি জিডি পযন্ত নেইনি এবং বিভিন্ন ধরনের কথা বলেন যা আমার মুঠোফোনে রেকর্ড আছে।


তিনি হুশিয়ারী দিয়ে বলেন,আমি নৌকা মার্কার চেয়ারম্যান প্রয়োজন হলে মাননীয় প্রধানমন্ত্রী  শেখ হাসিনা কাছে যাব।এই সুষ্ঠু তদন্তের মধ্যে দিয়ে এই হত্যা কাণ্ডের বিচার করতে হবে।



এরকম দুর্ঘটনা যেন ভবিষ্যতে আর না ঘটে সে লক্ষ্যে এই ঘটনার সুষ্ঠ তদন্ত ও বিচার হওয়া অত্যন্ত জরুরি বলে মনে করেন এলাকাবাসী।



তৌফিকের বাবা মোফাজ্জল হোসেন বলেন,উনারা এখন অনেক কথা বলতে পারে।উনার ছেলে গাড়ি ড্রাইভ করার সময় বিদ্যুৎতের খুটির সাথে আঘাত করে দুর্ঘটনা সৃষ্টি করে।গাড়ির সবাই আহত।আমার ছেলে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।উনাদের দাবি বানোয়াট ও অসত্য এবং ময়নাতদন্তের রিপোর্ট আসলেই সব পরিষ্কার হয়ে যাবে।



মানববন্ধনে উপস্থিত ছিলেন সিংগাদিধী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকসহ বিভিন্ন শ্রেণির  শিক্ষার্থীবৃন্দসহ এলাকাবাসী।


উল্লেখ্য, গতকাল ১৫ মে সোমবার রাতে মাহফুজকে বাসা থেকে ডেকে নিয়ে যায় তৌফিক।পরে মাহফুজকে তার বাবা ফোন দিলে বলে সে চৌরাস্তায় আছে,কিছুক্ষন পর চলে আসবে।পরে বাবা কাজে উদ্দেশ্য  বাসা থেকে বের হলে বাসা থেকে কেউ একজন জানান মাহফুজ রাজেন্দ্রপুর এলাকায় দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা মাহফুজকে উদ্ধার করে পিক-আপে করে প্রথমে মাওনা চৌরাস্তা আলহেরা হাসপাতালে নিয়ে যায় কিন্তু সেখানে কোনো চিকিৎসা না পাওয়ায় পরে সেখান থেকে তাকে ময়মনসিংহ  মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে উন্নত চিকিৎসার নিয়ে আসা হয় । সেখানে অবস্থার অবনতি হলে আরও উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ পাঠালো হলে পথিমধ্যে  মাহফুজের মৃত্যু হয়।





আরও খবর