নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

গাজীপুরের শ্রীপুরে গণপিটুনি তে সুলতান উদ্দিন নামে এক ডাকাতের মৃত্যু।

শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নের বেড়াবাড়ি গ্রামে গণপিটুনি তে সুলতান উদ্দিন নামে একজনের মৃত্যু হয়েছে। স্থানীয় লোকজন দাবী করে বলেন রমিজ উদ্দিন এর বাড়িতে ডাকাতি করতে গেলে এলাকার লোকজন তাকে ধরে ফেলে,পরে গণপিটুনি তে সুলতান উদ্দিন এর মৃত্যু হয়। রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। 

নিহত সুলতান উদ্দিন পাশ্ববর্তী কাপাসিয়া  উপজেলার সূর্য নারায়ণপুর গ্রামের হাসু মিয়ার ছেলে। তিনি রাজাবাড়ি এলাকায় শশুর বাড়িতে থাকতেন বলে জানা যায়। 

স্থানীয় লোকজনের থেকে কথা বলে জানা যায়, রমিজ উদ্দিন এর বাড়িতে ডাকাতি করতে গেলে বাসার লোকজনের চিৎকারের শব্দ শুনে আশে পাশের বাসার সবাই ছুটে আসেন। এবং ডাকাত দলের সঙ্গে সংঘর্ষ হয়,  সংঘর্ষের এক পর্যায়ে অন্য সবাই পালিয়ে চলে যায়, তবে সুলতান উদ্দিন কে ধরে ফেলেন এবং এলাকার লোকজন তাকে গণধোলাই দিলে একপর্যায়ে মৃত্যু বরণ করেন।

স্থানীয় লোকজন আরো বলেন সংঘর্ষ চলাকালীন এলাকার একাধিক লোককে দেশীয় অস্ত্র দিয়ে হামলা করেন ডাকাত চক্র। পরে তাদের কে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। 

পরে বৃহস্পতিবার ৪ এপ্রিল দুপুরের দিকে মরদেহ উদ্ধার করেন শ্রীপুর মডেল থানা পুলিশ। 

এ বিষয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ এ এফ এম নাসিম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং  সাংবাদিকদের বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আপাতত চুরির সন্দেহে গনপিটুনিতে মৃত্যু হয়েছে বলে মনে হচ্ছে। তবে ময়নাতদন্তের পরে সঠিক টা বলা যাবে।  এবং পরবর্তীতে বিষয় টা ক্ষতিয়ে দেখবেন বলে জানান। 


আরও খবর