নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

শ্রীপুরে নবাগত ওসির সাংবাদিক সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত




গাজীপুরের শ্রীপুর মডেল থানার নবাগত

অফিসার ইনচার্জ (ওসি) আবুল ফজল মো.নাসিমের সাথে শ্রীপুরে কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।



শুক্রবার(২৮ই এপ্রিল)বেলা এগারোটায় শ্রীপুর মডেল থানা অফিসার ইনচার্জের নিজ কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।



সভায় নবাগত শ্রীপুর মডেল থানা অফিসার ইনচার্জ এ এফ এম নাসিম বলেন,এখানে একশ্রেণীর লোক আছে সম্পত্তি সংক্রান্ত বিভিন্ন জমি  যারা নিজেদের উদ্দেশ্য হাসিলের জন্য তৎপর থাকে কিন্তু আমার চেষ্টা থাকবে নির্যাতিত মানুষের পাশে থেকে তাঁর ন্যায্য বিচারটুকু পাইয়ে দেওয়া যদিও জমি-জমা বিষয়টি থানা পুলিশের কাজ নয় এটা আদালতের বিষয়। জমি সংক্রান্ত বিষয় নিয়ে পরবর্তীতে কোন বিরোধ আইনশৃঙ্খলার অবনতি না ঘটে সে বিষয়টাই আমাদের লক্ষ্য রেখে কাজ করতে হয়।


তিনি বলেন,আমার থানায় পুলিশের কোনো সেবা নিতে কোন প্রকার টাকা-পয়সার লেনদেন করতে হয় না।আর যদি আপনি টাকা দিয়ে থাকেন তা আপনার নিজ দ্বায়িত্বে।কারণ আপনি একজন খারাপ ও দুষ্ট লোক,আপনার কোনো সমস্যা আছে তা থেকে উৎরানো জন্যই কোনো পুলিশ সদস্যকে টাকা দিছেন।আমি ঐ ভদ্রলোকে বলব আপনি সৎ হন,আমাকে সৎ থাকতে দিন। 


নাসিম আরও বলেন, কোনো টাউন শ্রেণি দালাল, বাটপার সোর্স নামধারী কোনো ব্যক্তির স্থান আমার কাছে নেই।কেউ যদি সোর্স বলে পরিচয় দেয় তাহলে মার দেই বেশি সুতরাং আমার কোন সোর্স নেই।


সোর্স হলো আপনি,আপরাই হলেন সমাজের রক্ষক,সমাজের ভালো চান,মঙ্গল চান,আপনার সামনে যে ঘটনা ঘটবে সেটা বলে দিবেন এবং সত্যি মিথ্যা যাচাইয়ের জন্য বলবেন।আপনিই একজন সচেতন নাগরিক, আপনিই একজন সোর্স আমার। 


তিনি এও বলেন,এমন সোর্স আমার  দরকার নেই যে সোর্স ৫০০ পিছ ইয়াবা ধরিয়ে দিয়ে বলবে দুুই ভাগের একভাগ আমার।সে ত সোর্স না,সে ত ব্যবসায়ী।সে আমার সাথে ব্যবসা করতে আসছে। 


ওসি হুশিয়ারী দিয়ে বলেন আমার থানায় কোনো টাউন বাটপার দালানের স্থান নেই। আপনার ব্যক্তিগত কাজে এক দিন, দুই দিন, তিন দিন আসতে পারেন এর বেশি হলে আমিও আপনাকে দালাল মনে করব।


এ এফ এম নাসিম বলেন, আমরা চাই পুলিশ এবং সাংবাদিক মিলেমিশে কাজ করে শ্রীপুর থানার আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখা। এ ব্যাপারে আপনারা আমাকে সহযোগিতা করবেন এবং আমিও আপনাদের কাছ থেকে সহযোগিতা নিব।



এ সময় শ্রীপুরের কর্মরত বিভিন্ন অনলাইন ও প্রিন্ট পত্রিকা ও টেলিভিশনের সাংবাদিকদগণ উপস্থিত ছিলেন।



আরও খবর