নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

শ্রীপুরে ইফতার বিতরণ করলেন সাবেক উপজেলা চেয়ারম্যান জলিল



গাজীপুরের শ্রীপুরে পবিত্র মাহে রমজানের ২১ম দিনে  পথচারীদের মাঝে ইফতার বিতরণ করলেন সাবেক শ্রীপুর উপজেলা  চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক আলহাজ্ব মো. আব্দুল জলিল।


বুধবার (১২ই এপ্রিল ) বিকালে উপজেলার তেলিহাটি ইউনিয়নে ছাতির বাজার এলাকায় পথচারী রোজাদারদের হাতে ইফতার তুলে দেন এবং রোজাদারদের সাথে মাহে রমজানের শুভেচ্ছা বিনিময়সহ রাস্তায় দাড়িয়ে ৫’শ রোজদারের হাতে ইফতার পৌছে দিচ্ছেন তিনি।



এ সময় উপস্থিত ছিলেন সাবেক তেলিহাটি ইউনিয়ন আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার আবুল,সাবেক তেলিহাটি ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল ওহাব,৭নং ওয়ার্ড ইউপি সদস্য মোবারক হোসেন মোরাদ,৮নং  ওয়ার্ড ইউপি সদস্য শফিকুল ইসলাম,আওয়ামীলীগ নেতা আবুল হোসেন, আব্দুল কাদির,উপজেলা শ্রমিকলীগের আহবায়ক সোলাইমান হক, তেলিহাটি ইউনিয়ন যুবলীগের সভাপতি মোস্তাফিজ রহমান রিপন,সেচ্চাসেবক লীগের আহবায়ক হজরত আলী জয়,তেলিহাটি কৃষক লীগের সভাপতি শহিদুল ইসলাম শহিদ,ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন রানা প্রমুখ।


ইফতার পেয়ে ছাতির বাজার এলাকার কামাল বলেন, জিসিনপত্রের যে দাম আমাদের পক্ষে ইফতার কেনা কঠিন হয়ে যাচ্ছে।শ্রীপুর উপজেলা চেয়ারম্যান জলিল ভাই নিজে হাতে পথচারী ও অসহায় গরীব মানুষের হাতে ইফতার তুলে দিচ্ছেন। ইফতারির প্যাকেট পেয়ে আমি খুবই খুশি।


সাবেক শ্রীপুর উপজেলা চেয়ারম্যান জলিল বলেন, আওয়ামীলীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইফতার মাহফিল বা পার্টি আয়োজন না করার নির্দেশ দিয়েছেন। সেই সাথে তিনি আমাদের গরিবদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করতে বলেছেন। প্রধানমন্ত্রীর নির্দেশে দলের বিভিন্ন নেতৃবৃন্দের সহযোগিতায়  ৫’শ দরিদ্র মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করছি। আগামী দিনগুলোতে এই কার্যক্রম অব্যহত রাখবো।

Tag
আরও খবর