নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ছাগলনাইয়ায় স্কুল শিক্ষিকা ও তার স্বামী সন্তানকে ছুরিকাঘাত


ছেলের উপর হামলার প্রতিবাদ করায় ছাগলনাইয়ায় স্কুল শিক্ষিকা ও তার স্বামী সন্তানকে ছুরিকাঘাত করেছে বখাটেরা। 


শনিবার বিকেলে ছাগলনাইয়া সরকারি হাসপাতালের সামনে এ ছুরিকাঘাতের ঘটনা ঘটে।


আহত স্কুল শিক্ষিকার নাম শামিমা আক্তার (৪৭)। তিনি ছাগলনাইয়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা। তার বাসায় থানা পাড়ায়।


শিক্ষিকা ও তার ছেলে স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়ে বাসায় ফিরলেও তার স্বামী ব্যবসায়ী একেএম ফরিদুল আলমের(৫২) অবস্থায় সংকটজনক। তাকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।


পলিশ তৎক্ষণাৎ হামলাকারী ফয়সাল (২৩) ও তার মা রাবেয়া আক্তারকে(৪২) গ্রেফতার করেছে। তাদের বাসায় থানা পাড়ায়। ফয়সাল শিমুলের ছেলে।


হামলার ঘটনায় স্কুল শিক্ষিকা বাদি হয়ে থানায় মামলা করেছেন। 


মামলায় ফয়সাল তার ভাই তাহসিফ, মা রাবেয়া আক্তার ও মৃত মানিকের ছেলে সনেটকে আসামি করা হয়েছে। স্কুল শিক্ষিকা শামিমা আক্তার বলেন, 'পশ্চিম ছাগলনাইয়া গ্রামের থানা পাড়া এলাকার মো.শিমুলের ছেলে ফয়সাল, তাহসিফ ও মৃত মো.মানিকের ছেলে সনেট সহ একটি সন্ত্রাসী গ্রুপ দীর্ঘদিন যাবত থানা পাড়াসহ আশপাশের এলাকা মাদক সেবন, ব্যবসা ও নানা সন্ত্রাসী তান্ডব চালিয়ে আসছিল। কারনে অকারনে মানুষের উপর হামলা করছিল তারা। 


আজ শনিবার বিকেলে তারা আমার ছেলে একেএম আইনুল আলমকে(২২) মারধর করে। সে বাসায় এসে কান্নাকাটি করে হামলার কথা আমাকে জানায়। আমি বিষয়টি জানার জন্য ছেলেকে নিয়ে হাসপাতালের সামনে যাই। পেছনে আমার অসুস্থ স্বামীও ছিল। তারা (ফয়সাল ও তার কয়েক সাঙ্গপাঙ্গ) আমাদের দেখে আরও ক্ষিপ্ত হয়ে যায়। আমার ছেলে নাকি ম্যাসেঞ্জারে কি লিখছে-একথা বলে তেড়ে এসে আমাকে এবং আমার স্বামীকে ছুরিকাঘাত করে। তখন আমার ছেলেকেও ছুরিকাঘাত করে। আমার হাতে এবং আমার স্বামীর বুকে ছুরি চালায় সন্ত্রাসীরা। তৎক্ষণাৎ যদি পুলিশ না আসত আমাদের জানে মেরে ফেলতো সন্ত্রাসীরা। পুলিশ ওই মুহুর্তে সন্ত্রাসী ফয়সালকে ছুরি সহ আটক করে। '


শামিমা আক্তার আরও বলেন, ' রক্তাক্ত অবস্থায় আমি, আমার ছেলে ও স্বামীকে উপস্থিত লোকজন ছাগলনাইয়া হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে আমার স্বামীকে পরে ফেনী হাসপাতাল হয়ে ঢাকায় নিয়ে যাওয়া হয়। তার অবস্থা আশঙ্কাজনক। ঘটনার পরে আমি চারজনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেছি। আমি সন্ত্রাসী ফয়সাল ও তাদের আশ্রয় প্রশ্রয় দাতাদের গ্রেফতারের জোর দাবি জানাচ্ছি। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।'


ঘটনার সত্যতা স্বীকার করে ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ(ওসি) সুদ্বীপ রায় জানান, ফরিদুল আলমের বুকে মারাত্মকভাবে ছুরিকাঘাত করেছে ফয়সাল। খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফয়সাল সহ দুজনকে আটক করে। তাদের কাছ থেকে ছুরি ও দুটি লোহার পাইপ উদ্ধার করা হয়েছে। বাকী আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

আরও খবর
দাগনভূঞায় বোরো ধানের নমুনা শস্য কর্তন

৮৮৭ দিন ১ ঘন্টা ২০ মিনিট আগে






সেবারহাটে গরুর গোশতের দামে হাড় বিক্রয়

৯০১ দিন ১৫ ঘন্টা ৫২ মিনিট আগে