নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ এর কক্ষ সম্প্রসারণ প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপিত

আজ ৩০ জুলাই ২০২৩ খ্রি. উপজেলা পরিষদ, চরভদ্রাসন, ফরিদপুর এর বাস্তবায়নে উপজেলা উন্নয়ন তহবিলের অর্থায়নে চরভদ্রাসন থানা অফিসার ইনচার্জ এর কক্ষ সম্প্রসারণ প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করেন ফরিদপুর-৪ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মজিবুর রহমান চৌধুরী নিক্সন মহোদয়।

ভিত্তি প্রস্তর স্থাপন শেষে চরভদ্রাসন থানা প্রাঙ্গনে এক সুধী সমাবেশের আয়োজন করা হয়। জনাব মোঃ সেলিম রেজা, অফিসার ইনচার্জ, চরভদ্রাসন থানা, ফরিদপুরের সভাপতিত্বে উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মজিবুর রহমান চৌধুরী নিক্সন, মাননীয় সংসদ সদস্য, ফরিদপুর ৪ আসন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ শাহজাহান, পিপিএম, পুলিশ সুপার, ফরিদপুর। মাননীয় সংসদ সদস্য মহোদয়কে ফুলেল শুভেচ্ছা এবং ক্রেস্ট প্রদান করা হয়। এসময় তিনি বলেন-'মাদকের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। জঙ্গিবাদ সম্পর্কে সবাইকে সচেতন হতে হবে। কোন শিক্ষার্থী যেন সন্ধ্যার পর বাহিরে অযথা ঘোরাঘুরি করতে না পারে সে বিষয়ে অভিভাবকদের সজাগ দৃষ্টি রাখতে হবে।'

পরবর্তীতে মাননীয় সংসদ সদস্য মহোদয় থানার দৈনন্দিন ডিউটির সুবিধার্থে একটি গাড়ি উপহার দেন এবং পুলিশ সুপার, ফরিদপুর এর নিকট গাড়ির চাবি হস্তান্তর করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও চরভদ্রাসন থানার সকল ইউনিয়নের চেয়ারম্যানগণ ও মেম্বারগণ এবং উপজেলার জনসাধারণ।

Tag
আরও খবর



ফরিদপুরে জামায়াতের গণ সমাবেশ অনুষ্ঠিত ‌

২৯৯ দিন ৫ ঘন্টা ৪৮ মিনিট আগে