নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

২৮বছর পর মামলার রায়;জীবন্ত মানুষকে আগুনে পুড়িয়ে হত‍্যার অপরাধে তিন আসামীর যাবজ্জীবন

দিনাজপুর চিরিরবন্দর উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে এক ব‍্যক্তিকে হত‍্যার অভিযোগে তিনজনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন দিনাজপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২আদালতের বিচারক শ‍্যাম সুন্দর রায়।


দিনাজপুরে চাঞ্চল্যকর আব্দুল হককে আগুনে পুড়িয়ে হত্যা মামলায় ২৮ বছর পর ৩ আসামির যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।একই মামলার অন্য একটি ধারায় (পেনাল কোড ৪৩৬/৩৪) তিন আসামিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা,অনাদায়ে আরো দুই মাসের সশ্রম কারাদণ্ড দেন বিচারক। উভয় ধারার সাজা একসঙ্গে কার্যকর হবে বলে জানিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৩০ মার্চ) দিনাজপুর অতিরিক্ত দায়রা জজ-২ আদালতের বিচারক শ্যাম সুন্দর রায় এই রায়ের আদেশে প্রদান করেছেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার নান্দ্রাই ভোজুপাড়া এলাকার মৃত আফাজ উদ্দিন শাহর ছেলে মোফিল শাহ, মোফিল উদ্দিন শাহর ছেলে হামিদুল হক ও একই এলাকার মৃত আজিমুদ্দিনের ছেলে বাবুল হোসেন। উল্লেখিত মামলার বিবরণে জানা যায় ১৯৯৫ সালের ৫ এপ্রিল পূর্ব শত্রুতার জেরে চিরিরবন্দর উপজেলার নান্দ্রাই ভোজুপাড়া এলাকায় আব্দুল হকের বাড়িতে আসামিরা অগ্নিসংযোগ করে এবং বাড়ির দরজা বাইরে থেকে আটকে দেয়। এতে বাড়ির ভেতরে থাকা আব্দুল হক পুড়ে মারা যান ও তার মেয়ে রশিদা খাতুন গুরুতর আহত হন। আসামিরা আব্দুল হকের বাড়ির পাশে তার ছেলের বাড়ির দরজাও বাইর থেকে আটকে অগ্নিসংযোগ করে। এই হত্যা ও অগ্নিকাণ্ডের অভিযোগে পর দিন নিহতের ছেলে এন্তাজুল হক বাদী হয়ে চিরিরবন্দর থানায় মামলা করেন। দিনাজপুর আদালতের পাবলিক প্রসিকিউটর ( পিপি) এডভোকেট রবিউল ইসলাম রবি এবং আদালতের পুলিশ পরিদর্শক রাজ্জাকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন রায় শেষে আসামীদের কারাগারে পাঠানো হয়েছে।

আরও খবর