তুরস্কের ফার্স্ট লেডির সাথে জুবাইদা রহমানের সাক্ষাৎ আন্তালিয়ায় প্রধানমন্ত্রীর সঙ্গে এরদোয়ানের বৈঠক ব্যস্ততার ফাঁকে পরিবার নিয়ে নীলাচলে সাংবাদিক সাইফুল ইসলাম রাজধানীর শ্যামলিতে বাসে আগুন দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে শ্রীমঙ্গলে ছাত্রদলের সাইকেল শোডাউন ও প্রতিবাদ মিছিল দু-একটা ককটেল বিস্ফোরণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বলা যাবে না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পীরগাছা সদর ইউনিয়নের জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী ইদ্রিস আলীর মতবিনিময় সভা আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়ানোর অভিযোগ, বিএনপি নেতাকে শোকজ আশাশুনিতে ইএসডিও-রিচ প্রকল্পের লোকাল লেভেল ডিসেমিনেশন অনুষ্ঠিত শ্যামনগরে সোনালী ব্যাংকের শাখায় এটিএম এন্ড সিআরএম বুথ উদ্বোধন রাজবাড়ীর পাংশায় মাদক ও অবৈধ বালু উত্তোলনের দায়ে ৭ জনের কারাদণ্ড, জরিমানা রাজবাড়ীর পাংশায় নিষিদ্ধ ছাত্রলীগের এক সক্রিয় কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে পদ্মার এক ইলিশ বিক্রি হলো ১৪ হাজার ৫২০ টাকায় ককটেল বিস্ফোরণ ও ঝটিকা মিছিলের প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ পবিপ্রবিতে বিশ্ব ডিম দিবস উদযাপন শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় লাখাইয়ে মডেল মসজিদ এর সীমানা প্রাচীর নির্মান ও এর নকশা অনুমোদন। লোহাগাড়ায় জানে আলমের ইন্তেকাল, এলাকায় শোকের ছায়া কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত ইমন গ্রেপ্তার ‎সিরাজগঞ্জে ছাত্রলীগের তিন নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে সোপর্দ

সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের

জনগণের অফুরন্ত ভালোবাসা, আস্থা ও বিশ্বাসকে পাথেয় করে পথচলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন দিনাজপুর সদর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।

১৬অক্টোবর শুক্রবার সকাল ১১টায় দিনাজপুর পৌরসভার লালবাগ গোরস্থান এর দক্ষিণ দীকে সীমানা প্রাচীর ও লালবাগ এতিমখানা মাদ্রাসার নির্মিত শিক্ষা ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।তিনি আরো বলেন যে, "আমার প্রতি মানুষের ভালোবাসা, আস্থা ও বিশ্বাসের কারণেই টানা তিনবার পৌর মেয়র হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করতে পেরেছি। আল্লাহর অশেষ রহমত, আপনাদের দোয়া এবং সবার সমষ্টিগত ভোটে আজ আমি দিনাজপুর সদর-৩ আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছি।"

দিনাজপুরবাসীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে এমপি জাহাঙ্গীর আলম আরও বলেন, "আমি অতীতেও আপনাদের সুখ-দুঃখে পাশে ছিলাম, এখনো আছি এবং ভবিষ্যতেও সর্বদা দিনাজপুরবাসীর কল্যাণে পাশে থাকবো।"

তিনি দিনাজপুরের সার্বিক উন্নয়ন ও জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড ত্বরান্বিত করতে দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর সদর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুল, লালবাগ গোরস্থান এর সিনিয়র সহ-সভাপতি আক্তার আজিজ,বাস মালিক সমিতির সাবেক সভাপতি মোঃ নজরুল ইসলাম,বিএনপি ১ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোহঃ আলী, লায়ন্স ক্লাবের সহ-সভাপতি মোঃ শাহ আলম প্রমুখ।এসময় মোনাজাত পাঠ করেন লালবাগ ২নং মসজিদের খতিব আতিকুর রহ

মান।

Tag
আরও খবর