নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ, দিনাজপুর জেলা শাখার বার্ষিক সাধারণ সভা- ২০২৬ অনুষ্ঠিত

উৎসবমুখর ও ভাবগম্ভীর পরিবেশে  দিনাজপুরে বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ, দিনাজপুর জেলা শাখার বার্ষিক সাধারণ সভা- ২০২৬ অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে। শনিবার (৬জুন)সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত দিনাজপুরের কালুর মোড়ে স্থানীয় একটি মিলনায়তনে এই বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা ও বিভিন্ন উপজেলা থেকে আগত সনাতন ধর্মাবলম্বী ব্রাহ্মণ সম্প্রদায়ের নেতৃবৃন্দ এবং সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।
​ সভার শুরুতে বিগত বছরের সাংগঠনিক কার্যক্রম ও অগ্রগতি পর্যালোচনা করে বার্ষিক প্রতিবেদন পেশ করা হয়।
 সংগঠনের আর্থিক স্বচ্ছতা বজায় রাখার লক্ষ্যে ২০২৫-২০২৬ অর্থ বছরের আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন ও তা সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।
বাংলাদেশ ব্রাহ্মণ সমাজ দিনাজপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি কেশব লাল ঝাঁ এর সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক সনদ চক্রবর্তী লিটুর সঞ্চালনায় বক্তারা 
 ব্রাহ্মণ সম্প্রদায়ের ঐক্য, অধিকার রক্ষা, তরুণ প্রজন্মের মাঝে সনাতন ধর্মের মূল বাণী ও ঐতিহ্য ছড়িয়ে দেওয়া এবং মানবকল্যাণে সংগঠনের ভূমিকা আরও জোরদার করার উপর গুরুত্বারোপ করেন। 
​ আগামী দিনের সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং আর্তমানবতার সেবায় কল্যাণমূলক কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।এছাড়াও বক্তারা আরো বলেন যে,
​"ব্রাহ্মণ সমাজের ঐক্য ও সনাতন সংস্কৃতির বিকাশই আমাদের মূল লক্ষ্য। সমাজের প্রতিটি স্তরে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে  আমাদের একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে।
​সভায় উপস্থিত স্থানীয় নেতৃবৃন্দ দিনাজপুর জেলা শাখার বিগত দিনের কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন এবং আগামীতে এই ধারা বজায় রাখার আহ্বান জানান। এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ মানোস ভট্টাচার্য্য, সন্ধ্যা বাকচি, সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় ব্যানার্জি, সহ-সাধারণ সম্পাদক প্রশান্ত চক্রবর্তী জুন, সদর উপজেলা শাখার সভাপতি গোবিন্দ নারায়ন ভট্টাচার্য্য, অর্থ সম্পাদক নরেশ চক্রবর্তী, ব্রাহ্মণ যুব সংসদের সভাপতি জয়ন্ত মিশ্র, সাধারণ সম্পাদক পুজন চক্রবর্তী, সদস্য বিধান চক্রবর্তী বাসু, এছাড়াও উপদেষ্টা ডাঃ ইরেশ ভট্টাচার্য্যসহ বিভিন্ন উপজেলা থেকে আগত ব্রাহ্মণ সংসদ সদস্যরা।
পরিশেষে, বিশ্বশান্তি ও সকলের মঙ্গল কামনা করে বিশেষ প্রার্থনার মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়। 
Tag
আরও খবর