নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসব মুখর পরিবেশে ঈদুল আযহার প্রধান জামাত সম্পন্ন

সারাদেশের মতো উত্তরের জেলা দিনাজপুরেও আজ যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য, আনন্দ-উদ্বেলন এবং ত্যাগের মহিমায় পবিত্র ঈদুল আযহার প্রধান জামাত-সম্পন্ন হয়েছে।
 বৃহস্পতিবার (২৮মে) দিনাজপুরে এশিয়ার সর্ববৃহৎ গোর এ শহীদ বড় ময়দানে সকাল সাড়ে আটটায় ঈদের নামাজ অনুষ্ঠিত হয়।
সকাল থেকেই দূর দুরান্ত থেকে ‌ মুসল্লিরা পায়ে হেঁটে বা যানবাহনে করে ঈদের প্রধান জামাতে অংশগ্রহণের জন্য আসতে শুরু করে। এবার প্রায় লাখো মুসল্লী ঈদের জামাতে অংশগ্রহণ করে।
জামাতে ইমামতি করেন দিনাজপুর জেলা ইমাম সমিতির সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা মতিউর রহমান কাসেমী।নামাজ শেষে খুতবা পাঠ করা হয়। এরপর মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি, দেশের কল্যাণ এবং বিশ্ব মানবতার মুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত শেষে সর্বস্তরের মানুষ একে অপরের সাথে কোলাকুলি ও ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। ধনী-দরিদ্র, ছোট-বড় সব ভেদাভেদ ভুলে সবাই এক কাতারে শামিল হন।
 ঈদের জামাতে উপস্থিত দিনাজপুর সদর ৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম সকালকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন ত্যাগের মহিমায় উজ্জীবিত ঈদের মাহাত্ম্যকে বুকে ধারণ করে হিংসা, বিদ্বেষ ভুলে সকল ধর্ম বর্ণের মানুষকে নিয়ে সমৃদ্ধের বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে এগিয়ে যেতে হবে।  তিনি আরো বলেন যে অনেক ত্যাগের বিনিময়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার ক্ষমতায় এসেছে।  সমাজকে  সন্ত্রাস ও মাদকের করাল গ্রাস থেকে মুক্ত করে , সমৃদ্ধ এবং অসাম্প্রদায়িক চেতনার বাংলাদশে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।  জেলা প্রশাসক রফিকুল ইসলাম বলেন ঈদের জামাত সুষ্ঠুভাবে সম্পন্ন করতে  পানির সরবরাহসহ  বৈরী আবহাওয়ার কারণে যেন নামাজের বিঘ্ন না ঘটে সেজন্য মোটা প্লাস্টিকসহ সব ধরনের প্রস্তুতি রাখা হয়েছিল। এছাড়াও তিনি কুরবানী ঈদের মাহাত্ম্য তুলে ধরে বলেন, নিজের মনের পশুত্বকে দমন করে সুন্দর সমাজ বিনির্মাণে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

পুলিশ সুপার জেদান আল মুসা বলেন  ঈদের জামাতকে কেন্দ্র করে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। ওয়াচ টাওয়ার, প্রবেশ দ্বারে মেটাল ডিটেক্টর,পুলিশ, র‍্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও স্বেচ্ছাসেবীরা মাঠের সার্বিক শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ছিলেন।​
নামাজ সম্পন্ন হওয়ার পর মুসল্লিরা যে যার বাড়িতে ফিরে আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে পশু কোরবানির আনুষ্ঠানিকতা শুরু করেন। 
































Tag
আরও খবর