নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

ঘুঘুডাঙ্গা হাফেজিয়া ক্বারিয়ানা মাদরাসার হাফেজ শিক্ষার্থীদের পাগড়ি প্রদান উপলক্ষে তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত

দিনাজপুর সদর উপজেলার ঘুঘুডাঙ্গা হাফেজিয়া ক্কারিয়ানা  মাদ্রাসার কুরআনে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে  তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  শনিবার ঘুঘুডাঙ্গা হাফেজিয়া ক্কারিয়ানা মাদরাসার আয়োজনে মাদরাসা প্রাঙ্গনে বাদ আছর হতে শুরু হয় এ মাহফিল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি, জাহাজ ব্যবসায়ী (চট্টগ্রাম) ও সমাজসেবক আলহাজ্ব মোঃ আহসান হাবীব। উক্ত তাফসিরুল কোরআন মাহফিল ও পাগড়ি প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব ডাঃ চৌধুরী মোসাদ্দেকুল ইজদানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক আলহাজ্ব ফারুক উদ্দিন আহম্মেদ চৌধুরী ও আলহাজ্ব মোঃ সালাম হজ গ্রুপের চেয়ারম্যান মোঃ আব্দুস সালাম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয় হতে আগত বিশিষ্ট দ্বীনি আলোচক তরুণ বক্তা হযরত মাওলানা মোঃ হাবিবুর রহমান আল মান্নান, দ্বিতীয় বক্তা দিনাজপুর জামিয়াতুস সুন্নাহ মাদ্রাসার সিনিয়র মোহাদ্দিস হযরত হাফেজ মাওলানা মোকসেদুল ইসলাম দিনাজপুরী, তৃতীয় বক্তা ছিলেন ঘুঘুডাঙ্গা হাফেজিয়া ক্কারিয়ানা  মাদ্রাসার মুহতামিম হাফেজ মোঃ হাবিবুর রহমান। আরো উপস্থিত ছিলেন আলহাজ্ব মোহাম্মদ হামিদুর রহমান ও মাদরাসার সহ-সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আলী জিন্নাহ। এছাড়াও 
ওয়াজ করেন ঘুঘুডাঙ্গা ইসলামী ইবতেদায়ী মাদ্রাসার প্রধান মুহতামিম মাওলানা মামুনুর রশিদ সহ অন্যান্য স্থানীয় ওলামায়েগণ। মাহফিলে ঘুঘুডাঙ্গা হাফেজিয়া ক্কারিয়ানা  মাদরাসার চারজন হাফেজ ছাত্র হাফেজ মোঃ মানবীর হোসেন, হাফেজ মোঃ লাবু বাবু, হাফেজ মোঃ মুরসালিন হোসেন ও হাফেজ মোঃ আকাশ বাবুকে পাগড়ি মাথায় পরিয়ে দেন প্রধান বক্তা হযরত মাও:হাবিবুর রহমান আল মান্নানসহ প্রধান অতিথি বিশিষ্ট শিল্পপতি,জাহাজ ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব মোঃ আহসান হাবিব। মাহফিলে প্রধান অতিথির অসুস্থ স্ত্রীসহ পরিবারের জন্য এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া করা হয়। হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদানের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে  ইসলামিক গজল ইসলামিক গজল কোরআন তেলোয়াত এবং আযান প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার দেওয়া হয়। অত্র মাদ্রাসা শিক্ষার্থীদের কোরানে হাফেজ হওয়ার কৃতিত্ব অর্জন করায় অনুষ্ঠানের প্রধান অতিথি বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মোঃ আহসান হাবীব অত্র প্রতিষ্ঠানে প্রতিবছর এক লক্ষ টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি করেন এবং নগদ ২৫ হাজার টাকা অনুদান দেন। তিনি বলেন হাফেজ হওয়ার পাশাপাশি প্রকৃত মানুষ হতে হবে এবং মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত করতে হবে, তবেই সার্থকতা। এছাড়াও তিনি মাদ্রাসার অন্যান্য ছাত্রদের, সাফল্য অর্জনকারী শিক্ষার্থীদের পথ অনুসরণ করে সামনের দিকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা যোগাতে ,তাদের কল্যাণে যেকোনো সময় তার সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তিনি আশ্বস্থ করেন। এই আয়োজনকে ঘিরে উক্ত এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
Tag
আরও খবর