নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

দিনাজপুরে ঐতিহাসিক বড় ময়দানে কাঁটাতার অপসারণের দাবিতে প্রতিবাদ ও মনোবন্ধন

দিনাজপুর শহরের ঐতিহ্যবাহী ও স্মৃতিবিজড়িত গোর-এ-শহীদ বড় ময়দান ঘিরে সেনাবাহিনীর স্থাপিত কাঁটাতারের বেড়া অপসারণের দাবিতে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ১১টায় দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সড়কে দিনাজপুরবাসীর উদ্যোগে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।


সমাবেশে বক্তারা বলেন, যুগ যুগ ধরে দিনাজপুরের ঐতিহাসিক বড় ময়দান নানা স্মৃতি ও ঐতিহ্যের সাক্ষী। এখান থেকে বহু ক্রীড়াবিদ জাতীয় পর্যায়ে খেলেছেন এবং খেলাধুলার কোটা পেয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি নিয়ে প্রতিষ্ঠিত হয়েছেন। এছাড়াও দীর্ঘদিন ধরে এই মাঠে ঈদের জামাত, বিভিন্ন রাজনৈতিক ও ঐতিহাসিক দিবসের অনুষ্ঠান, ক্রিকেট, ফুটবল, হকি সহ নানা জাতীয় খেলার আয়োজন হয়ে আসছে।

বক্তারা অভিযোগ করেন, নির্বাচনকালীন সময়ে নিরাপত্তার কথা বলে সেনাবাহিনী এখানে অস্থায়ী ক্যাম্প স্থাপন করে চারদিকে কাঁটাতারের বেড়া দেয়। এ নিয়ে নির্বাচনের আগে প্রতিবাদ হলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছিল যে ১৫ ফেব্রুয়ারির মধ্যে বেড়া অপসারণ করা হবে। কিন্তু নির্বাচন শেষ হলেও এখনো সেই কাঁটাতার সরানো হয়নি; বরং মাঠটিকে নিজেদের জায়গা দাবি করে সেখানে সাইনবোর্ড টানানো হয়েছে।




তারা আরও বলেন, সামনে মুসলিম ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। দীর্ঘদিনের প্রথা অনুযায়ী এই মাঠেই ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে আসছে। কিন্তু কাঁটাতারের বেড়া থাকলে সেই জামাত বাধাগ্রস্ত হবে, যা দিনাজপুরবাসী কখনো মেনে নেবে না।
বক্তারা বলেন, সেনাবাহিনী দেশের গর্ব এবং সার্বভৌমত্ব রক্ষায় ও দুর্যোগ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে বৃহত্তর দিনাজপুরের স্বার্থে মানুষের প্রাণের স্পন্দন এই বড় ময়দান দ্রুত জনগণের জন্য উন্মুক্ত করতে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেন তারা। অবিলম্বে কাঁটাতারের বেড়া অপসারণ না করা হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা।

এ সময় বক্তব্য দেন পৌরসভার সাবেক মেয়র সৈয়দ মোসাদ্দেক হোসেন লাবু, দিনাজপুর পৌরসভার সাবেক কাউন্সিলর রেহাতুল ইসলাম খোকা, দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি ও দিনাজপুর চেম্বার অব কমার্সের সিনিয়র সহ-সভাপতি আখতারুজ্জামান জুয়েল, সাংস্কৃতিক ঐক্য জোটের কামাল উদ্দিন বাচ্চু, বিশিষ্ট ব্যবসায়ী ও চেম্বার অব কমার্সের পরিচালক পিয়াল হোসেন, ওয়ার্কার্স পার্টির মো. শহিদুল ইসলাম, দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলালসহ আরও অনেকে।
Tag
আরও খবর