নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

দিনাজপুর ৩আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন সংগ্রহ করলেন জেলা বিএনপি

দিনাজপুর-৩ (সদর) আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দিনাজপুর জেলা বিএনপির নেতৃবৃন্দ।
বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. রফিকুল ইসলামের কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন
দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি ।এ সময় জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহবুব আহমেদ ও সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান বাদশা সহ জেলা বিএনপির অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি বলেন,বাংলাদেশ জাতীয়তাবাদী দলের(বিএনপি) চেয়ারপারসন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, ১৮ কোটি মানুষের হৃদয়ের স্পন্দন এবং আশা–আকাঙ্ক্ষার মূর্ত প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এই মহীয়সী নারী নিজের জীবন বাজি রেখে ,অন্যায় ,জেল জুলুম সহ্য করেও বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের প্রশ্নে কখনও আপস করেননি।


তিনি আরও বলেন, এমন একজন মহীয়সী নারী দিনাজপুর সদর–৩ আসন থেকে নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছেন— এটি আমাদের জন্য অত্যন্ত গৌরবের এবং আনন্দের বিষয়।

এ সময় তিনি জনগণের উদ্দেশে বলেন, আমাদের প্রত্যাশা— আপনারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। বেগম খালেদা জিয়ার জন্য এটি হয়ত জীবনের শেষ নির্বাচন। সেই বিবেচনায় আপনারা যেন তাঁকে সর্বোচ্চ ভোট দিয়ে নির্বাচিত করে সংসদে নিয়ে আসেন। আমরা বিশ্বাস করি, আপনারাই তা করবেন।
সবশেষে তিনি বলেন, দিনাজপুরবাসী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সর্বোচ্চ সম্মান প্রদান করবেন— এটাই আমাদর প্রত্যাশা।
Tag
আরও খবর