নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

দিনাজপুরে ৪টি ইট ভাটায় জরিমানা

 
 দিনাজপুর ফুলবাড়ী উপজেলায়  আবারও ইট ভাঁটায় জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার(১১ডিসেম্বর) ফুলবাড়ীতে নিয়ম নীতির পরিপন্থী ৪টি ইট ভাঁটায় অভিযান চালিয়ে জরিমানা আদায় ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেন পরিবেশ অধিদপ্তর ,সদর দপ্তরের ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট।
অভিযানে রাঙামাটি এলাকায় মেসার্স ইব্রাহিম ব্রিকস (পূর্ব নাম: অর্নব ব্রিকস) ও মেসার্স এম আর ব্রিকস (পূর্ব নাম: অর্নব ব্রিকস) নামক দুইটি ইট ভাটার চিমনি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে এবং ভাটা দুটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। রাজারামপুর এলাকায় মেসার্স নবী ব্রিকস ও মেসার্স এন এইচ ব্রিকস নামক দুটি ইট ভাটার প্রতিটিকে ৩ লক্ষ করে মোট ৬ লক্ষ টাকা অর্থদণ্ড আরোপপূর্বক নগদ আদায় করা হয়েছে এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব প্রদান করেন পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাজ্জাদ জাহিদ রাতুল এবং প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বদরুন্নাহার সীমা।

অভিযানে বিদ্যুৎ বিভাগের একটি দল ইট ভাটাগুলোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেন। অভিযান চলাকালে আইন-শৃঙ্খলা রক্ষাসহ সার্বিক কাজে সহযোগিতা প্রদান করেন বাংলাদেশ সেনাবাহিনী, দিনাজপুর জেলা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি চৌকশ দল। অবৈধ ইট ভাটার বিরুদ্ধে এরূপ অভিযান চলমান অব্যাহত থাকবে বলে কর্তৃপক্ষ জানিয়েছেন। 
Tag
আরও খবর