নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

দিনাজপুরে সড়ক দূর্ঘটনায় শ‍্যালক দুলাভাই নিহত

দিনাজপুরে ট্রাকের চাপায় দুলাভাই ও শ্যালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অপর এক শ্যালক। শনিবার (২৪ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন- গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার খানপুর খান পাড়ার মোহাম্মদ আলী (৬৫) ও তার শ্যালক একই উপজেলার রাজিবপুর গ্রামের আজিজুল হকের ছেলে আজগর হোসেন (৩৫) এবং আহত হয়েছেন অপর শ্যালক মকবুল আলী (৪০)


পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, একটি ইজিবাইকে সাতজন নারী পুরুষ সুন্দরগঞ্জ থানা থেকে দিনাজপুর শহরের খোয়ারের মোড়ে আত্মীয়ের বাসায় বেড়াতে যাচ্ছিলেন। পথিমধ্যে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে ইজিবাইকের চার্জ শেষের দিকে হলে মোহাম্মদ আলী, আজগার হোসেন ও মকবুল আলীকে নামিয়ে দিয়ে বাকি তিন নারীকে নিয়ে চালক ঘটনাস্থল থেকে চলে যান। ভোর সাড়ে ৪টায় রাস্তার পাশে হাঁটাহাঁটি করা অবস্থায় দিনাজপুরমুখী একটি মালবাহী ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলে দুইজন নিহত হন। অপরজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়। এছাড়া ট্রাকটির ধাক্কার ফলে হাসপাতালের বাউন্ডারির বাইরে সারিবদ্ধভাবে দাঁড়ানো কয়েকটি অ্যাম্বুলেন্স ক্ষতিগ্রস্ত হয়েছে। 


বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম জানান, দুর্ঘটনার পর ঘাতক ট্রাকের চালক ও স্টাফরা পালিয়ে গেছে। ঘাতক ট্রাকটি কোতোয়ালি থানা পুলিশের হেফাজতে রয়েছে। 


Tag
আরও খবর