নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

বিশ্ব মঞ্চে রেকর্ড: সিলেটের বশিরকে সংবর্ধনা দিল ছাত্রলীগ

বিশ্বের ৮০টি দেশকে হারিয়ে ইরানে কুরআন প্রতিযোগিতায় প্রথম হওয়া বাংলাদেশের বিশ্বজয়ী হাফেজ বশির আহমেদকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। সোমবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন প্রাঙ্গণে তাকে এ সংবর্ধনা দেওয়া হয়। 

সংবর্ধনায় হাফেজ বশিকে একটি গিফট বক্স দেওয়া হয়। গিফটের মধ্যে রয়েছে বই, পাঞ্জাবির কাপড়, জায়নামাজ, টুপি, কুরআন শরিফ ইত্যাদি। ছাত্রলীগের পক্ষ থেকে এমন সম্মাননা পেয়ে আনন্দিত বশির ও তার শিক্ষক মাওলানা হাফেজ নেছার আহমেদ নেছারী।

অনুভূতি প্রকাশ করে হাফেজ বশির বলেন, আলহামদুলিল্লাহ দেশবাসীর দোয়ায় আমি ইরানে কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছি। কিছুদিন আগে আমি আলজেরিয়াতেও ৩য় স্থান অর্জন করেছিলাম। হাফেজদেকে সম্মানিত করার উদ্যোগ গ্রহণ করায় ছাত্রলীগকে ধন্যবাদ। 

মূল ধারার অর্থনীতি ও শিক্ষা ব্যবস্থায় মাদরাসা শিক্ষার্থীদের সম্পৃক্ততার ওপর গুরুত্ব দিয়ে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন বলেন, আমরা চাই একটি ইনক্লুসিভ শিক্ষা ব্যবস্থা ও ছাত্ররাজনীতি গড়ে ওঠুক। মাদ্রাসা শিক্ষার্থীদের পাশে থাকার জন্য মাদরাসা শিক্ষা বিষয়ক কার্যক্রম চালু করেছি আমরা। তারা যেন প্রযুক্তির সুযোগ সুবিধা, কর্মসংস্থানের নিশ্চয়তা, দক্ষতা অর্জন করতে পারে সেজন্য বাংলাদেশ ছাত্রলীগ তাদের বিশ্বস্ত বন্ধু হয়ে কাজ করবে। 

সংবর্ধনা অনুষ্ঠানে ছাত্রলীগের মাদরাসা বিষয়ক সম্পাদক জহিরুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান ও অন্যান্য নেতৃবৃন্দ।

Tag
আরও খবর
দোহারে ২৬০ পিছ চায়না দুয়ারি জাল জব্দ

১৯ দিন ১ ঘন্টা ৫৯ মিনিট আগে