নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

পার্কের কর্মীদের হাতে মার খেলো দর্শনার্থী যুবক ও তার পরিবার

গাজীপুরের শ্রীপুর থেকে ময়মনসিংহের ভালুকার একটি বিনোদন কেন্দ্রের কর্মীদের হাতে লাঞ্চিত হয়েছে নারী-শিশুসহ এক পরিবারের সাত সদস্য। এসময় ওই পরিবারের এক নারী ও সদস্যকে মারধর করেছে রিসোর্ট কর্মীরা।


রোববার (৪ ফেব্রুয়ারি) বিকেলে ময়মনসিংহের ভালুকার গ্রীণ অরণ্য পার্কের ফটকে এ ঘটনা ঘটে। রাতেই এবিষয়ে ভালুকা থানায় পৃথক অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী ও রিসোর্ট কর্তৃপক্ষ। এঘটনায় গাজীপুরের শ্রীপুর উপজেলার মুলাইদ গ্রামের শাহজাহান মিয়া (২৯), তার স্ত্রী ফাতেমা আক্তার নিশি (২৪), বোন জহুরা খাতুনকে মারধর ও হাফিজা, তাছনিম, ভাগ্নি সুমাইয়া, আজমিনাকে লাঞ্চিত করে।



ভুক্তভোগী শাহজাহান মিয়া বলেন, রোববার (৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে পরিবারের সদস্যদের নিয়ে একটি প্রাইভেটকার দিয়ে পাশর্^বর্তী ময়মনসিংহের ভালুকা থানার সিডষ্টোর এলাকায় গ্রীণ অরণ্য পার্কে যাই। নির্দিষ্ট প্রবেশ ফি পরিশোধ করে ভেতরে গিয়ে পার্কের বিভিন্ন ধরনের রাইড উপভোগ করতে থাকি। এক পর্যায়ে সুইং রাইড উপভোগ করার জন্য ৫টি টিকেট সংগ্রহ করেও অব্যবস্থাপনার জন্য সুইং রাইড উপভোগ করতে না পেরে দায়িত্বে থাকা ব্যক্তিকে জানাই। একাধিকবার অনুরোধ করায় তিনি ক্ষিপ্ত হয়ে আমাকে গালিগালাজ করে। আমি প্রতিবাদ করা মাত্রই ওই ব্যক্তি তেড়ে এসে আমাকে চড় থাপ্পড় মারে। মারধরের প্রতিবাদ করে পার্ক থেকে বের হতে চাইলে সুইং রাইডের ওই ব্যক্তি ১৫/২০জন ব্যক্তি নিয়ে আমার গাড়ির গতিরোধ করে তার স্ত্রী, মেয়ে, বোন ও ভাগ্নিদের মারধর করে এবং শ্লীলতাহানি করে। তার ব্যক্তিগত গাড়ি হামলা চালিয়ে আমার পকেট থেকে ৩০হাজার টাকা, ভাগ্নির গলায় থেকে ৫০হাজার টাকা মূল্যের স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে গাড়ি আটকে রাখলে স্থানীয়রা এগিয়ে এসে তাদের উদ্ধার করে।


এবিষয়ে গ্রীণ অরণ্য পার্কের ব্যবস্থাপক মো: জাহিদ হাসান সাগর জানান, তার অভিযোগ পুরোই মিথ্যা সাজানো। আমরা সবসময়ই চেষ্টা করি পার্কে আসা দর্শনার্থীদের সাথে ভাল আচরণ করতে। তিনি পার্কে প্রবেশ করার সময়ই পার্কিং এ ঝামেলা করে। এরপর ভেতরে গিয়ে ঝামেলা করে। আমাদের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা মিথ্যা বানোয়াট।


ভালুকা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ্ কামাল আকন্দ বলেন, ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এবিষয়ে দুটি পক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগ দুইটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরও খবর
দোহারে ২৬০ পিছ চায়না দুয়ারি জাল জব্দ

১৯ দিন ২ ঘন্টা ৫৯ মিনিট আগে