রাতের আঁধারে নিশি রজনীতে
বাগানে ফুলগুলো ফুটেছে,
চুপিসারে এসে দিনের আলোতে
জমানো মধু ভোমর লুটেছে।
শিশির ভেজা ফুলের পাপড়ি
মন মাতানো সুভাষ ছড়ায়,
এক রজনী জীবন যে-তাহার
তবুও ধন্য ফুল এ-ধরায়।
ফুল যে ভালোবাসার প্রতীক
প্রকৃতির সৌন্দর্যের সেরা,
ফুলের গন্ধে যেন মন আনন্দে
সৃষ্টির উল্লাসে বিশ্ব ঘেরা।
ফুল যে মানায় নারীর খোঁপায়
মানায় নর-নারীর হাতে,
ফুলের সৌন্দর্য বিলিয়ে দিতে
কলি ফুটে প্রতি রজনীতে।
গোলাপ মাহমুদ সৌরভ
কবি
ব্রাহ্মণবাড়িয়া, বাঞ্ছারামপুর।
১৯ দিন ৩ ঘন্টা ৭ মিনিট আগে
৮১ দিন ৯ ঘন্টা ৩৪ মিনিট আগে
৯৭ দিন ২২ ঘন্টা ৫৯ মিনিট আগে
১১০ দিন ১৬ ঘন্টা ২ মিনিট আগে
১১০ দিন ১৬ ঘন্টা ৫ মিনিট আগে
১১১ দিন ৫ ঘন্টা ৫৯ মিনিট আগে
১২০ দিন ৭ ঘন্টা ৫৪ মিনিট আগে
১২০ দিন ৮ ঘন্টা ২৬ মিনিট আগে