নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ভারত থেকে এলো ডেঙ্গু-ম্যালেরিয়া-এইচআইভি টেস্টের কিট

ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় দিনাজপুর জেলার হিলি স্থলবন্দর দিয়ে প্রথমবারের মতো ভারত থেকে ডেঙ্গু, ম্যালেরিয়া ও এইচআইভি টেস্টের কিট আমদানি করা হয়েছে। প্রথম চালানে ১ হাজার ২০০ কেজি কিট আমদানি করা হয়। এসব কিট ঢাকার উদ্দেশে নিয়ে গেছেন আমদানিকারকরা।


 


শনিবার দুপুরে দিনাজপুর হিলি স্থলবন্দর কাস্টমস অধিদপ্তরে উপ-কমিশনার বাইজিদ আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেন। দ্বিতীয় চালানে একই পরিমাণ কিট আসবে বলে জানায় বন্দর কর্তৃপক্ষ।




বাইজিদ আহম্মেদ বলেন, ভারত থেকে আমদানি করা ডেঙ্গু, ম্যালেরিয়া ও এইচআইভি টেস্টের কিট আমদানি করা হয়েছে। আমদানি করা এসব মেডিকেল উপকরণ কিটগুলো জনস্বার্থে কাস্টমস বিভাগ স্বল্প সময়ের মধ্যে ছাড় দিয়ে শনিবার দুপুরে ঢাকা আমদানিকারকের যানবাহনে পাঠানো হয়।


 


কাস্টমসে বিল অব এন্ট্রি সাবমিট করা হলে কিটগুলো পরীক্ষণ শুল্কায়ন করা হয়। প্রথম চালানেই ১ হাজার ২০০ কেজি কিট আমদানি করা হয়েছে বলে জানায় ঢাকার একটি আমদানিকারক প্রতিষ্ঠান ল্যাকটেড ইন্টারন্যাশনাল।




হিলি স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট সফিকুল ইসলাম বলেন, বেশ কিছুদিন থেকে আমাদের দেশে ডেঙ্গুর প্রকোপ বেড়ে গেছে। ফলে ডেঙ্গু পরীক্ষার জন্য কিটের চাহিদা বেড়েছে। এ কারণেই ভারত থেকে ডেঙ্গু, ম্যালেরিয়া ও এইচআইভি টেস্ট কিট আমদানি করা হচ্ছে। প্রথম চালানে ১ হাজার ২০০ কেজি কিট আমদানি করা হয়েছে। 




হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক বলেন, প্রথমবারের মতো ভারত থেকে ডেঙ্গু, ম্যালেরিয়া ও এইচআইভি টেস্টের কিট আমদানি হয়েছে। কাস্টমসের সব ধরনের প্রক্রিয়া শেষে আমদানিকারকের কাছে এসব মালামাল বুঝিয়ে দেওয়া হয়েছে। তারা এখান থেকে মালগুলো ঢাকার উদ্দেশে নিয়ে গেছেন। দ্বিতীয় চালানে একই পরিমাণ কিট আসবে বলে তিনি জানান।

আরও খবর
দোহারে ২৬০ পিছ চায়না দুয়ারি জাল জব্দ

১৯ দিন ১ ঘন্টা ৫৯ মিনিট আগে