নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

কালুখালীতে নিখোঁজের ১২ দিন পর পাটক্ষেতে মিলল নারীর কঙ্কাল

রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজের ১২ দিন পর পাটক্ষেত থেকে জান্নাতি বেগম (২২) নামে স্বামী পরিত্যাক্তা এক নারীর লাশ কঙ্কাল ও হাড়গোড় উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইফতেখারুজ্জামান। 

সোমবার রাতে উপজেলার সাওরাইল ইউনিয়নের পাতুরিয়া গ্রামের পাটক্ষেত থেকে এ কঙ্কাল ও হাড়গোর উদ্ধার করা হয়। জান্নাতি ওই গ্রামের আবুল কাশেম বেপারীর মেয়ে।

স্থানীয় ইউপি সদস্য মো. সিরাজুল ইসলাম জানান, ৪-৫ বছর আগে বালিয়াকান্দি উপজেলার নারায়নপুর গ্রামের কুদ্দুছ নামে এক ব্যক্তির সঙ্গে জান্নাতির বিয়ে হয়। তার তিন বছর বয়সি এক ছেলে রয়েছে। প্রায় আট মাস আগে স্বামীর সঙ্গে জান্নাতির বিবাহ বিচ্ছেদ হয়। বিচ্ছেদের সময় ছেলেকে তার স্বামী নিয়ে যায়। এরপর থেকে তিনি পাতুরিয়া গ্রামে বাবার বাড়িতে থাকতেন। গত ৫ জুলাই রাতের খাবার খেয়ে তিনি শুয়ে পড়েন। রাত ১২টার দিকেও তার মা তাকে ঘরে দেখতে পায়। তবে রাত ১টার দিকে তার মা প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে বের হলে তাকে দেখতে পায় না। এরপর তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও আর পাওয়া যায়নি। এ ঘটনায় গত ১১ জুলাই তার পরিবারের লোকজন কালুখালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। 

সোমবার দুপুর ১টার দিকে পাতুরিয়া গ্রামের পূর্বপাড়া মাঠের পাটক্ষেতে ঘাস কাটতে গিয়ে স্থানীয় এক ব্যক্তি মানুষের মরদেহের কঙ্কাল ও হাড়গোড় দেখতে পান। মরদেহটি শেয়াল অথবা কুকুরে খেয়ে কয়েক টুকরো করেছে; যা দেখে চেনার কোনো উপায় নেই। পরে ওই ব্যক্তি দৌড়ে এসে এলাকার লোকজনকে খবর দেন। কঙ্কাল ও হাড়গোড়ের পাশেই একটি ব্যাগ ছিল। জান্নাতির বাবা-মা ঘটনাস্থলে গিয়ে ওই ব্যাগ দেখে মরদেহটি জান্নাতির বলে শনাক্ত করেন। এরপর থানায় খবর দেওয়া হলে পুলিশ দুপুরেই ঘটনাস্থলে আসে। পরে সন্ধ্যা ৭টার দিকে তারা কঙ্কাল ও হাড়গোড় উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইফতেখারুজ্জামান জানান, পাতুরিয়া গ্রামের একটি পাটক্ষেত থেকে মানুষের কঙ্কাল ও হাড়গোড় উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। কঙ্কাল ও হাড়গোড়গুলো স্থানীয় জান্নাতি নামে এক নারীর বলে শনাক্ত করেছেন তার পরিবারের সদস্যরা। এ ঘটনায় ওই পরিবার থানায় মামলা দায়ের করবেন। আর ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর ওই নারীর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ব্যাপারে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

Tag
আরও খবর
দোহারে ২৬০ পিছ চায়না দুয়ারি জাল জব্দ

১৯ দিন ৩ ঘন্টা ৬ মিনিট আগে