নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

যে কারণে রণবীরের সঙ্গে প্রেম করতে পারেননি আনুশকা

একসময় বলিউড সেনসেশন আনুশকা শর্মার সঙ্গে রণবীর সিং এর সম্পর্ক নিয়ে জোর গুঞ্জন ছিল। দুজনের সম্পর্ক খুব একটা এগোয়নি। কেন তারা একে অপরের সঙ্গে প্রেমে জড়াননি-এই কৌতুহল ছিল ভক্তদের। এ বিষয়ে মুখ খুলেছেন আনুশকা শর্মা।‘ব্যান্ড বাজা বারাত’, ‘লেডিস ভার্সেস ভিকি বহেল’, ‘দিল ধড়কনে দো’— রণবীর সিং এবং আনুশকা শর্মা জুটির তিনটি ছবিই দর্শক মহলে পেয়েছিল বেশ জনপ্রিয়তা।

রণবীরের প্রথম সিনেমার নায়িকা ছিলেন আনুশকা শর্মা। এ ছবি মুক্তি পাওয়ার পর থেকে রণবীর ও আনুশকার সম্পর্ক নিয়ে হয়েছিল শুরু হয় আলোচনা। সেই ছবি সফলও হয়েছিল।

তবে ওই সময় তাদের প্রেমের গুঞ্জন পুরোটাই গুজব বলে উড়িয়ে দিয়েছিলেন নায়িকা। একবার সিমি গ্রেওয়ালের একটি অনুষ্ঠানে অতিথি হিসাবে এসেছিলেন আনুশকা। সেই অনুষ্ঠানেই নায়িকাকে সিমি রণবীরের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্ন করেন। তখন চুপ থাকেননি আনুশকা।

অভিনেত্রী বলেন, আমাদের সম্পর্কটা খুবই অদ্ভুত। আমরা একে অপরকে খুনও করে ফেলতে পারি। এটা সত্যি কথা। একে অপরের মাথাও কেটে ফেলতে পারি। আসলে আমাদের দুজনের জীবনবোধ ভীষণই আলাদা। রণবীর খুবই বাস্তববাদী আর আমি তো সম্পূর্ণ বিপরীত। ও একজন আকর্ষণীয় পুরুষ।

‘তবে এমন কারও সম্পর্কে জড়াতে হলে তাকে শান্ত করার কৌশল জানতে হবে। আমরা দুজনেই ভালো মানুষ। তবে সম্পর্কের জন্য একদমই তৈরি নই’—যোগ করেন আনুশকা।

এ মুহূর্তে রণবীর ও আনুশকা দুজনেই নিজেদের সংসারে সুখী। আনুশকা বিয়ে করেছেন ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক বিরাট কোহলিকে।

অন্যদিকে দীপিকা পাড়ুকোনের সঙ্গে সুখের সংসার করছেন রণবীরও। তারা দুজনেই নিজেদের জীবনে ব্যস্ত।

Tag
আরও খবর
দোহারে ২৬০ পিছ চায়না দুয়ারি জাল জব্দ

১৯ দিন ৩ ঘন্টা ৬ মিনিট আগে