নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

যুক্তরাষ্ট্রে আহত শাহরুখ, নাকে অস্ত্রোপচার

শুটিংয়ে আহত হয়েছেন বলিউড অভিনেতা শাহরুখ খান। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে শুটিংয়ে আহত হন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, দৃশ্য ধারণের সময় নাকে আঘাত পেয়েছেন শাহরুখ খান।সংবাদমাধ্যমটি আরও জানায়, তাঁর নাক থেকে রক্ত ঝরেছে। রক্ত পড়া বন্ধ করতে নাকে অস্ত্রোপচার করা হয়েছে। অস্ত্রোপচারের পর নাকে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় দেখা গেছে তাঁকে। তবে চিকিৎসকেরা বলেছেন, দুশ্চিন্তার কিছু নেই।দুর্ঘটনাটি কবে ঘটেছে, শাহরুখ কিসের দৃশ্য ধারণ করছিলেন, তা নিশ্চিত করেনি সংবাদমাধ্যমটি। বিষয়টি নিয়ে শাহরুখ খানের পক্ষ থেকেও এখনো কোনো বিবৃতি দেওয়া হয়নি।তবে দুর্ঘটনার পর শাহরুখ খান ভারতে ফিরে গেছেন, চিকিৎসকের পরামর্শে আপাতত বাসায় চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।চোট পাওয়া শাহরুখের জন্য নতুন কিছু নয়। প্রায় ৩১ বছরের দীর্ঘ বলিউড ক্যারিয়ারে তিনি বেশ কয়েকবার আঘাতের সম্মুখীন হয়েছেন। সর্বশেষ ২০১৭ সালে চিকিৎসকের কাঁচির নিচে যেতে হয়েছিল শাহরুখকে, ‘রইস’-এর শুটিংয়ের সময় হাঁটুতে চোট পাওয়ার পর অস্ত্রোপচার হয়েছিল তাঁর। ২০১৩ সালে চেন্নাই এক্সপ্রেসের শুটিং শেষ হওয়ার পর শাহরুখ তাঁর অষ্টম অস্ত্রোপচার করান। ২০০৯ সালে বাঁ কাঁধে অস্ত্রোপচার করতে হয়েছিল শাহরুখ খানকে।এ বছর মুক্তি পেয়েছে শাহরুখ খানের সিনেমা ‘পাঠান’। বাংলাদেশসহ বিশ্বজুড়ে মুক্তিপ্রাপ্ত সিনেমাটি ১ হাজার কোটি রুপির বেশি ব্যবসা করেছে। সেপ্টেম্বরে মুক্তির অপেক্ষায় আছে শাহরুখের আরেক সিনেমা ‘জওয়ান’।

আরও খবর
দোহারে ২৬০ পিছ চায়না দুয়ারি জাল জব্দ

১৯ দিন ৩ ঘন্টা ১ মিনিট আগে