নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

দোহারে প্রকাশ্যে মন্দিরের প্রতিমা ভাঙচুর

ঢাকার দোহার উপজেলার জয়পাড়া দাসপাড়া একতা সংঘ সার্বজনীন দুর্গা মন্দিরের প্রতিমা ভাঙচুর করেছে মো. সিদ্দিক (২০) নামে এক যুবক। বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে। 


প্রত্যক্ষদর্শীরা জানান, সিদ্দিক নামের ঐ-যুবক একটি লোহার রড হাতে নিয়ে মন্দিরে প্রবেশের গেইটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এসময় সে উচ্চস্বরে ধর্মীয় উস্কানিমূলক কথা বলতে বলতে লোহার রড দিয়ে আঘাত করে দুর্গা প্রতিমাসহ ছয়টি প্রতিমা ভাংচুর করে বের হয়ে আসে। এসময় স্থানীয়রা সেই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করে। আটককৃত সিদ্দিক উপজেলার বটিয়া, নুরপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে। 


এ-ঘটনার পর থানায় লিখিত অভিযোগ করেন দাসপাড়া একতা সংঘ সার্বজনীন দুর্গা মন্দিরের সভাপতি নিতাই কর্মকার ও সাধারণ সম্পাদক নিরু দাস। প্রতিমা ভাঙচুরের ঘটনায় নিন্দা প্রকাশ করে, এর কারন খতিয়ে দেখতে প্রশাসনের প্রতি আহবান জানান উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অমিতাভ পাল অপু ও সাধারণ সম্পাদক রিপন রাজবংশী। 


দোহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল বলেন, অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রতিমা ভাঙচুরের পেছনে কোন ইন্ধন রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি। 

আরও খবর
দোহারে ২৬০ পিছ চায়না দুয়ারি জাল জব্দ

১৯ দিন ৩ ঘন্টা ৮ মিনিট আগে