নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

চৌদ্দগ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা বাদল চন্দ্র ধর এর শেষকৃর্ত্য সম্পন্ন

কুমিল্লার চৌদ্দগ্রামে বীর মুক্তিযোদ্ধা শ্রী বাদল চন্দ্র ধর (৮০) কে রাষ্ট্রীয় মর্যাদা (গার্ড অব অর্নার) প্রদান করা হয়েছে। এ সময় তার আত্মার শান্তি কামনায় এক মিনিট নিরবতা পালন সহ উপজেলা প্রশাসন ও ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ড এর পক্ষ থেকে পুষ্পার্ঘ অর্পন ও শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে আনুষ্ঠানিকভাবে তার শেষকৃর্ত্য সম্পন করা হয়েছে। মঙ্গলবার (১৩ আগস্ট) সকালে উপজেলার উজিরপুর ইউনিয়নের ঘাসিগ্রামে নিহত মুক্তিযোদ্ধা শ্রী বাদল চন্দ্র ধর এর বাড়ীতে চৌদ্দগ্রাম উপজেলা ও থানা প্রশাসনের পক্ষ থেকে প্রদত্ত রাষ্ট্রীয় মর্যাদা (গার্ড অব অর্নার) প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার জাকিয়া সরওয়ার লিমা। এ সময় চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ এর পক্ষে থানার উপ-পরিদর্শক (এসআই) হিশাম উদ্দিন জুনায়েদ এর নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকশ দল উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বাবু প্রমোদ রঞ্জন চক্রবর্তী, উজিরপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার নির্মল চন্দ্র সাহা, কালিকাপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার (ভারপ্রাপ্ত) মো: ফারুক আহমেদ, বীর মুক্তিযোদ্ধা মো: জমির উদ্দিন, মো: শামসুল হক, মো: নাসির উদ্দিন, আব্দুল মান্নান, শামসুদ্দিন সেনা, মিয়া মোহাম্মদ শাহ নেওয়াজ, সুবাস চন্দ্র চক্রবর্তী, উজিরপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মো: ফরিদ উদ্দিন, নিহতের সন্তান উৎপল ধর, অশোক ধর, সাবেক সেনা কর্মকর্তা তাপস ধর, প্রতিবেশী বানু ধর, পুতুল ধর, ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আগত বীর মুক্তিযোদ্ধাবৃন্দ ও তাদের পরিবারের সদস্যবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এর আগে বীর মুক্তিযোদ্ধা শ্রী বাদল চন্দ্র ধর বার্ধক্যজনিত অসুস্থতা নিয়ে কুমিল্লা সদর হাসপাতালে ভর্তি হন। সোমবার দিবাগত রাত এগারোটায় চিকিৎসাধিন অবস্থায় সেখানেই তিনি মৃত্যুবরণ করেন। তিনি উপজেলার উজিরপুর ইউনিয়নের ঘাসিগ্রামের মৃত ললিত মোহন ধরের ছেলে। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান। তার মৃত্যুকে উপজেলা প্রশাসন ও ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডের পক্ষ থেকে গার্ড অব অর্নার প্রদান, পুষ্পার্ঘ অর্পন ও শ্রদ্ধা নিবেদন করা হয়। উল্লেখ্য, তিনি ১৯৭১ সালে অনুষ্ঠিত মহান মুুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেন। তার মুক্তিযোদ্ধা সনদ নং- ০২০৪০৫০২৩৩ (মুক্তিবার্তা, লাল বই)। জীবদ্দশায় তিনি একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে রাষ্ট্রীয় ভাতা প্রাপ্তি সহ মুক্তিযোদ্ধাদের জন্য সরকারের পক্ষ থেকে বরাদ্দকৃত সকল সুযোগ-সুবিধা পেয়েছেন বলে তার পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। তিনি ২০২৪ সালে ‘মুজিব শতবর্ষ’ উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের জন্য বরাদ্দকৃত প্রধানমন্ত্রীর উপহার হিসেবে “বীর নিবাস” নামীয় একটি পাকা দালান ঘর উপহার পান। সরকারের পক্ষ থেকে এমন সকল সুযোগ-সুবিধা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তার পরিবারের সদস্যরা।
আরও খবর