নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

সিআইপি সম্মাননা পেলেন বরুড়ার শিল্পপতি ইঞ্জিনিয়ার আতিকুর রহমান

কুমিল্লার বরুড়ার কৃতি সন্তান, বৃহৎ শিল্প খাতে অবদান রাখায় ব্যবসায়িক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) সম্মাননা পেলেন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির (আইএসইউ) বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান, দি সিভিল ইঞ্জিনিয়ার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব ইঞ্জিনিয়ার আতিকুর রহমান।

২২ মে,২০২৩ সোমবার বিকেলে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ইঞ্জিনিয়ার আতিকুর রহমানের হাতে সিআইপি সম্মাননা তুলে দেন ।

সিআইপি সম্মাননা পাওয়ায় ইঞ্জিনিয়ার আতিকুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এ, কে, এম, মোশাররফ হুসাইন এবং আইএসইউ উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খান ।

উপাচার্য বলেন, ইঞ্জিনিয়ার আতিকুর রহমানের এ অর্জনে আমরা অত্যন্ত আনন্দিত । নিঃসন্দেহে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির বহুমাত্রিকতায় তার অবদানের স্বীকৃতি পেলেন।

ইঞ্জিনিয়ার আতিকুর রহমান তাৎক্ষণিক প্রতিক্রিয়ায়, মাননীয় প্রধানমন্ত্রী ও শিল্পমন্ত্রী মহোদয়কে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন, তাঁকে পুনরায় সিআইপি নির্বাচিত করার জন্য। একই সাথে দি সিভিল ইঞ্জিনিয়ার্স লিমিটেডের সকল কর্মকর্তা কর্মচারীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তাদের পরিশ্রমের বিনিময়েই তার এই বিশেষ অর্জন ।

কুমিল্লার বরুড়ায় জন্ম গ্রহণ করা ইঞ্জিনিয়ার আতিকুর রহমান ১৯৬৭ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং পাশ করেন। দি সিভিল ইঞ্জিনিয়ার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের পাশাপাশি ইঞ্জিনিয়ার আতিকুর রহমান দেশের শীর্ষস্থানীয় তৈরি পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড গ্রুপের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন ।

উল্লেখ্য, ১৯৭৭ সালে দি সিভিল ইঞ্জিনিয়ার্স লিমিটেড প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশের নির্মাণ শিল্পে অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা নির্মাণ করে যাচ্ছে।এর মধ্যে উল্লেখযোগ্য হলো, ঘোড়াশাল বিদ্যুৎ প্রকল্প, বাংলাদেশ বিমানের বলাকা ভবন, ওসমানী স্মৃতি মিলনায়তন, বারডেম হাসপাতাল, বাংলাদেশ সুপ্রিম কোর্ট বিচারপতি ভবন, এনএসআই প্রধান কার্যালয় ভবন, বাংলাদেশ বিনিয়োগ বোর্ড ভবন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট বিজয় ৭১ ভবনসহ সরকারি, বেসরকারি অনেক ভবন নির্মাণ করেছে । বর্তমানে রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, চট্টগ্রাম ওয়াসার পানি সরবরাহ প্রকল্পসহ অনেক প্রকল্পের কাজ চলমান রয়েছে।

আরও খবর