নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

*টেকনাফে ১ লক্ষ পিস ইয়াবা ও মাদক পরিবহনে ব্যবহৃত ১টি সিএনজিসহ চালককে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫।*

বাংলাদেশ সরকারের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও অপরাধ দমনের কার্যক্রমে নিয়োজিত বাংলাদেশ পুলিশের এলিট ফোর্স র‌্যাব নিয়মিতভাবে সফল অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায়, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় র‌্যাব-১৫, সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প) এর একটি আভিযানিক দল কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে ১,০০,০০০ (এক লক্ষ) পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক পরিবহনে ব্যবহৃত ১টি সিএনজি অটোরিক্সাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।


গত ১৭ আগস্ট ২০২৬ খ্রিঃ আনুমানিক ১৬:১০ ঘটিকায় র‌্যাব-১৫, সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল টেকনাফ থানাধীন শাপলা চত্ত্বর বাজার এলাকায় অবস্থানকালে জানতে পারে যে, একজন মাদক ব্যবসায়ী সিএনজি অটোরিক্সাযোগে বিপুল পরিমাণ মাদকদ্রব্য নিয়ে টেকনাফ থানাধীন হ্নীলা ইউপির উলুচামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাকা রাস্তার ওপর দিয়ে গমন করবে। উক্ত সংবাদের ভিত্তিতে গত ১৭ আগস্ট ২০২৬ খ্রিঃ ১৬:৫০ ঘটিকায় টেকনাফ থানাধীন হ্নীলা ইউপির ৬নং ওয়ার্ডস্থ উলুচামারী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন নূর সাদিয়া স্টোর নামক দোকানের সামনে পাকা রাস্তার ওপর চেকপোস্ট স্থাপন করা হয়। চেকপোস্ট চলাকালীন আনুমানিক ১৭:০৫ ঘটিকায় উলুচামারী দিক থেকে আসা একটি সন্দেহভাজন সিএনজি অটোরিক্সাকে থামার সংকেত দেওয়া হলে চালক পালানোর চেষ্টা করে। তখন উপস্থিত সাক্ষীদের সহযোগিতায় সিএনজি চালককে আটক করা হয় এবং বিধি মোতাবেক তার দেহ ও সিএনজি তল্লাশি করা হয়। তল্লাশি করে সিএনজির যাত্রী বসার সিটের পিছনে বিশেষভাবে রক্ষিত বস্তা থেকে ১(এক) লক্ষ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।


গ্রেপ্তারকৃত আসামি সোলতান আহমদ (৩৮), পিতা: মৃত আবুল কালাম, মাতা: মোস্তফা খাতুন, গ্রাম: পূর্ব রংগীখালী (লামাপাড়া), দক্ষিণ হ্নীলা, ৭নং ওয়ার্ড, হ্নীলা ইউপি, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজার।


গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে টেকনাফ মডেল থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।


মাদকের বিরুদ্ধে র‌্যাবের এই কঠোর ও আপসহীন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tag
আরও খবর