নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

*র‍্যাব-১৫ এর শ্বাসরুদ্ধকর অভিযানে অপহরণের শিকার ০৩ ভিকটিম উদ্ধার; অপহরণচক্রের সদস্য গ্রেফতার।*

কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন মুচনী ক্যাম্পের শালবাগান পাহাড় এলাকার গহীন দুর্গম স্থানে শ্বাসরুদ্ধকর অভিযান পরিচালনা করে অপহরণের শিকার ০৩ জন ভিকটিমকে উদ্ধার এবং অপহরণচক্রের সঙ্গে জড়িত একজনকে গ্রেফতার করেছে র‍্যাব-১৫, সিপিসি-১, টেকনাফ, কক্সবাজার।


গোপন সংবাদের ভিত্তিতে এবং উখিয়া থানার সাধারণ ডায়েরির প্রেক্ষিতে সিপিসি-১, টেকনাফের একটি আভিযানিক দল অপহৃত ভিকটিমদের উদ্ধারে গোয়েন্দা তৎপরতা শুরু করে। দীর্ঘ অনুসন্ধান ও তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে গত ০৪ আগস্ট ২০২৬ ইং তারিখ রাত আনুমানিক ৯:১০ ঘটিকায় টেকনাফ থানাধীন মুচনী ক্যাম্পের শালবাগান পাহাড়ের গহীন দুর্গম এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অপহরণের শিকার ০৩ জন ভিকটিমকে নিরাপদে উদ্ধার করা হয়।


উদ্ধারকৃত ভিকটিমগণ সকলই কক্সবাজার জেলার উখিয়া থানাধীন পালংখালী ইউনিয়নের বালুখালী ১৭ নং রোহিঙ্গা ক্যাম্প (ব্লক-বি-৮১)এর বাসিন্দা ১। মোঃ আয়াছ (১৮), পিতা- মোঃ ইউনুছ, মাতা- ফাতেমা খাতুন। ২। মোঃ ইয়াছিন (২৮), পিতা- মুসলিম, মাতা- হালিমা খাতুন। ৩। জোবাইর (২৫), পিতা- ছৈয়দ হোছন।


উদ্ধারকৃত ভিকটিমদের জিজ্ঞাসাবাদে জানা যায়, গত ৩০ জুলাই ২০২৬ ইং তারিখে তারা টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের মুচনী ক্যাম্পে আত্মীয়ের বাসায় বেড়াতে গিয়ে ফেরার পথে অপহরণের শিকার হন। অপহরণকারীরা তাদের দুর্গম পাহাড়ি এলাকায় আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন চালায় এবং পরিবারের সদস্যদের নিকট ৬ (ছয়) লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণের অর্থ প্রদান না করায় তাদের উপর নির্যাতনের মাত্রা আরও বৃদ্ধি করে এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়।


উদ্ধারকৃত ভিকটিমদের দেওয়া তথ্য মতে টেকনাফ থানাধীন মুচনী রেজিস্টার-০১ নং ক্যাম্পের ব্লক-ডি এলাকার বটগাছতলা এলাকায় পৃথক একটি অভিযান পরিচালনা করে অপহরণের সঙ্গে জড়িত হাফেজ আহম্মেদ(৫৩), পিতা- মৃত রশিদ আহম্মদ, মাতা- আছিমা খাতুন, FCN No-30170-A, গ্রাম- মুচনী রেজিস্টার ক্যাম্প-০১, ব্লক-ডি, রুম নং-৬, ইউনিয়ন- হ্নীলা, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজারকে গ্রেফতার করা হয়।


প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি অপহরণচক্রের সঙ্গে তার সম্পৃক্ততার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছে। চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে র‍্যাবের অভিযান অব্যাহত রয়েছে।


এই ঘটনায় ভিকটিমদের অভিযোগের ভিত্তিতে উখিয়া থানায় একটি মামলা রুজু করা হয়েছে।


পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামি এবং উদ্ধারকৃত ভিকটিমদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।


র‍্যাব জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণ, অপহরণ, চাঁদাবাজি ও সংঘবদ্ধ অপরাধ দমনে সর্বদা পেশাদারিত্ব, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tag
আরও খবর