নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

কক্সবাজারে প্রাইভেটকার ভর্তি গাঁজাসহ একাধিক থানায় ৬ মামলার আসামীসহ ২ মা/দ/ক কারবারি আটক।

কক্সবাজারের ঈদগাঁওতে একটি সাদা সেডান কারে তল্লাশি চালিয়ে ৭৬ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৫)। শুক্রবার (৩১ জুলাই) দুপুর পৌনে ১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মেহেরঘোনা এলাকায় বিশেষ তল্লাশি চৌকি (চেকপোস্ট) বসিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেট কার ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।


গ্রেফতারকৃতদের পরিচয়:

১। নজির আহাম্মেদ (৪৪), পিতা-মৃত ফয়েজ আহাম্মেদ, গ্রাম- শীলবনিয়া পাড়া (০৭নং ওয়ার্ড, টেকনাফ সদর ইউপি), থানা- টেকনাফ, জেলা- কক্সবাজার।


২। মোঃ রিয়াজুল বখতিয়ার (৪৮), পিতা-মৃত কিতাব আলি বখতিয়ার, গ্রাম- পয়সা, থানা- আগৈলঝাড়া, জেলা- বরিশাল; বর্তমান ঠিকানা: খিলক্ষেত, উত্তরপাড়া, ঢাকা।



অভিযানের বিবরণ:

র‍্যাব-১৫ জানায়, চট্টগ্রাম থেকে প্রাইভেট কারযোগে মাদকের একটি বড় চালান কক্সবাজার অভিমুখে যাওয়ার খবর পেয়ে মেহেরঘোনা এলাকায় চেকপোস্ট স্থাপন করা হয়। দুপুর ১২:৪৫ ঘটিকায় সন্দেহভাজন সাদা সেডান কারটি থামিয়ে জিজ্ঞাসাবাদ করলে চালক ও যাত্রী পরস্পরবিরোধী তথ্য দেন। তাদের আচরণ সন্দেহজনক হওয়ায় কারটিতে তল্লাশি চালিয়ে দুটি ট্রলি ব্যাগের ভেতর থেকে সুকৌশলে লুকানো ৭৬ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।


আসামির অপরাধ খতিয়ান (PCPR):

র‍্যাব জানায়, গ্রেফতারকৃত ১ নম্বর আসামি নজির আহাম্মেদ একজন চিহ্নিত ও অভ্যাসগত মাদক কারবারি। তার অপরাধের খতিয়ান (PCPR) যাচাই করে দেখা যায়, তার বিরুদ্ধে রাজধানী ঢাকার বংশাল, চট্টগ্রামের কোতোয়ালী ও বায়েজিদ বোস্তামী, ফেনী সদর এবং কক্সবাজারের টেকনাফ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও 'বিদেশী নাগরিক আইন' (Foreigners Act)-সহ মোট ৬টি মামলা রয়েছে।


প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছে, আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে ট্রলি ব্যাগে সাধারণ যাত্রীর বেশে মাদকের চালানটি সরবরাহ করা হচ্ছিল। উদ্ধারকৃত ৭৬ কেজি ২০০ গ্রাম গাঁজা, প্রাইভেট কার ও মোবাইলসহ আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঈদগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag
আরও খবর