নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

সমুদ্র সৈকত পরিচ্ছন্নতা ও পরিবেশ সংরক্ষণে ব্লু-গার্ড দলের উদ্যোগ।

ব্লু-গার্ড, তরুণদের নিয়ে গঠিত একটি স্বেচ্ছাসেবী দল। সমুদ্রের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পরিবেশ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই স্বেচ্ছাসেবী দল দীর্ঘসময় ধরে কাজ করে আসছে।


গত ১১, ১৮ ও ২৪ জুলাই, তারিখে উখিয়া উপজেলার সোনার পাড়ার উপকূলীয় অঞ্চলের বিভিন্ন পয়েন্টে সমুদ্র সৈকত পরিচ্ছন্নতা ও পরিবেশ সংরক্ষণ সংক্রান্ত নানা কার্যক্রম পরিচালনা করেছে ব্লু-গার্ড। কার্যক্রমের অংশ হিসেবে সমুদ্র সৈকত থেকে প্লাস্টিক জাতীয় বর্জ্য, পরিত্যক্ত মাছ ধরার জাল, পলিথিন ও অন্যান্য কঠিন বর্জ্য অপসারণ করা হয়। পাশাপাশি স্থানীয় জেলে, পর্যটক ও সাধারণ জনগণের মধ্যে সমুদ্র দূষণের ক্ষতিকর প্রভাব এবং পরিবেশ সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়। এ সময় জেলেদের পরিবেশবান্ধব মৎস্য আহরণ এবং সমুদ্র পরিচ্ছন্ন রাখতে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।


সোনার পাড়া ব্লু-গার্ড টিমের টিম লিডার মাহাবুব জানান, সমুদ্রের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় নিয়মিত এ ধরনের কার্যক্রম পরিচালনা করা হলে জনসচেতনতা বৃদ্ধি পাবে এবং উপকূলীয় পরিবেশ সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখবে। তিনি আরো জানান, নিয়মিত এ কার্যক্রমে ব্লু-গার্ড দলের ১০ জন সক্রিয় সদস্য অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, প্রকল্পটির নাম- 'ফিশারিজ লাইভলিহুড এনহ্যান্সমেন্ট প্রজেক্ট', যাতে অর্থায়ন করছে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (জাইকা) এবং বাস্তবায়ন করছে মৎস্য অধিদপ্তর, কক্সবাজার।

Tag
আরও খবর