ইরান যুদ্ধে ইরাকের তেল-বাণিজ্যে ধস ১ জুলাই থেকেই নতুন পে-স্কেল কার্যকর! অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট ২১ জেলার মানুষের দাবিতে দৌলতদিয়া-পাটুরিয়ায় দ্বিতীয় পদ্মা সেতুর আহ্বান জাবিপ্রবির নবনিযুক্ত উপাচার্যের যোগদান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট রায়পুরে ঘাট দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ,আহত ৭ জন নেপালে ইতিহাস গড়লেন বানিয়াচংয়ের আমির উদ্দিন সাতক্ষীরায় ৫৬ ইউনিয়ন ভূমি অফিস সক্রিয় পীরগাছায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মী সম্মেলন সাতক্ষীরায় স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার মামলা প্রস্তুতি বকশীগঞ্জে কম মূল্যে 'পৌরস্ট্যান্ড' ইজারা : মারধরের ঘটনায় থানায় অভিযোগ লাখাইয়ে পুলিশের বিশেষ অভিযানে অনলাইন জুয়ারী গ্রেফতার-০৩। লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: ৫০ শয্যায় সেবা দিতে হিমশিম ১০০ শয্যায় উন্নীতের দাবি কুমিল্লা বিভাগ যদি জনগণের দাবি হয় সেটি বাস্তবায়ন হবে: প্রধানমন্ত্রী দেবহাটা উপজেলা ছাত্রদলের পদপ্রত্যাশী তাসকিন আহমেদ শাওন বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা সুন্দরবন রক্ষায় সাংবাদিকদের সক্রিয় ভূমিকার আহ্বান লাখাইয়ে ঈদকে সামনে রেখে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। যশোরের চাঁচড়া ভাতুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ২০৪২ জন নারীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ

কুতু্বদিয়ায় ২৫ টি অটোরিকশা পুড়ে ছাই

কক্সবাজারের কুতুবদিয়ায় একটি অটোরিকশার গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে আনুমানিক ২২-২৫ টি অটোরিকশা পুড়ে ছাই হয়ে গেছে। এতে অন্তত অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শুক্রবার (১মে ২০২৬)ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার দক্ষিণ ধুরুং ইউনিয়নের হায়দার আলী মিয়াজির পাড়ার দরবার রাস্তার মাথা এলাকায় নেজাম উদ্দিনের মালিকানাধীন গ্যারেজে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নেজাম উদ্দিন ঔ এলাকার আবুল কাশেমের ছেলে।

প্রতক্ষ্যদর্শী সূত্রে জানা যায়, ভোরের দিকে হঠাৎ করে গ্যারেজে আগুনের সূত্রপাত হয় এবং দ্রুত তা ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই গ্যারেজে থাকা অটোরিকশাগুলো আগুনে পুড়ে যায়।

স্থানীয়  (ইউপি) চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। গ্যারেজে থাকা ২৫ থেকে ২৬টি অটোরিকশা সম্পূর্ণ পুড়ে গেছে। এছাড়া নগদ  টাকা, গুরুত্বপূর্ণ কাগজপত্র, স্ট্যাম্প ও দলিলপত্র পুড়ে গেছে। 

কুতুবদিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহেল আহমেদ বলেন, আগুন লাগার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। আগুন লাগার প্রকৃত কারণ তদন্ত করে দেখা হচ্ছে।

স্থানীয়রা জানান, নেজাম উদ্দিনের গ্যারেজে প্রতিদিন ব্যাটারিচালিত অটোরিকশা চার্জ দিতো এবং অটোরিকশাগুলি সেখানে রাখা হতো। অটো চালিয়ে তারা সংসার চালাতো। অনেকে ধার-কর্জ ও ঋন নিয়ে গাড়ি কিনেছে। এখন গাড়ির মালিকদের পথে বসতে হবে।


Tag
আরও খবর


কুতু্বদিয়ায় ২৫ টি অটোরিকশা পুড়ে ছাই

১৬ দিন ২ ঘন্টা ১২ মিনিট আগে


উখিয়ায় অনুষ্ঠিত হলো Bridge Builders’ Workshop ২০২৬

২১ দিন ২০ ঘন্টা ২৩ মিনিট আগে