বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ডাকাতের গুলিতে কক্সবাজারের কুতুবদিয়ার শাহাদত হোছাইন নামে এক জেলে নিহত হয়েছেন। বুধবার দুপুরে সাগরে মাছ ধরতে গেলে ডাকাতের হামলার শিকার হন জেলেরা। নিহত শাহাদত উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের মনছুর আলী হাজীপাড়ার মৃত মো. বাদশার ছেলে।
ফিশিং বোটের মালিক নাছির উদ্দিন জানান, একটি ফিশিং বোটে ২০ জন মাঝিমাল্লাসহ সাগরে মাছ ধরতে গেলে বুধবার দুপুর ২টার দিকে ডাকাতের হামলার শিকার হয়। এ সময় ডাকাতেরা বোটে উঠতে না পেরে গুলি ছোড়ে। গুলিতে শাহাদত (১৭) মারাত্মক আহত হলে রাত সাড়ে ১১টার দিকে কুতুবদিয়া হাসপাতালে নেওয়া হয় । এ সময় ডা. তাসনিমুল আবেদীন রাহাত শাহাদতকে মৃত ঘোষণা করেন।
এবিষয়ে কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুল আলম জানান, সাগরে ডাকাতের গুলিতে নিহত শাহাদত হোসেনের লাশ উদ্ধারের পর বৃহস্পতিবার সকালে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
১০ ঘন্টা ৩০ মিনিট আগে
১২ ঘন্টা ৪২ মিনিট আগে
১ দিন ৫ ঘন্টা ১১ মিনিট আগে
১ দিন ১৩ ঘন্টা ৫ মিনিট আগে
৩ দিন ৩ ঘন্টা ৪২ মিনিট আগে
৪ দিন ৩ ঘন্টা ০ মিনিট আগে
৪ দিন ৭ ঘন্টা ৭ মিনিট আগে
৫ দিন ১৩ ঘন্টা ৩১ মিনিট আগে