নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

CHRDF এর উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত।

কক্সবাজারের উখিয়ায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস (২১ ফেব্রুয়ারি) উপলক্ষে কক্সবাজার হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (CHRDF)-এর উদ্যোগে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার CHRDF উখিয়া কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।


অনুষ্ঠানে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। এর মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশ, মাতৃভাষার প্রতি ভালোবাসা বৃদ্ধি এবং ভাষা আন্দোলনের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবাধিকার কর্মী ও সমাজসেবক মোহাম্মদ ইউনুস আরমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া কলেজের ইংরেজি প্রভাষক ইসমাইল ফারুক মানিক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর জিয়াউল মানিক, উন্নয়নকর্মী মাহাবুব কাউসার এবং ডিইউএলসি-এর সভাপতি তানজিম হাসান।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন CHRDF-এর প্রোগ্রাম ম্যানেজার মাহমুদুল হক মাহমুদ। আয়োজক দলের মধ্যে ছিলেন রবিউল হাসান, মিজানুর কবির, জাহেদুল ইসলাম, জাহেদা আক্তার, রুসা, গিয়াস উদ্দিন এবং আম্মার।


আয়োজকরা জানান, মাতৃভাষার প্রতি শ্রদ্ধা জাগ্রত করা এবং শিক্ষার্থীদের সৃজনশীল ও জ্ঞানভিত্তিক শিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত করার মাধ্যমে গুণগত শিক্ষা নিশ্চিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। এ ধরনের কার্যক্রম টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG-4)- গুণগত শিক্ষা নিশ্চিতকরণ অর্জনে সহায়ক ভূমিকা রাখবে।


অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি সফলভাবে সম্পন্ন হয়।

Tag
আরও খবর