নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

কুতুবদিয়ায় মালেক শাহ্ (রাহ.)-এর ২৬তম বার্ষিক ওরস-ফাতিহা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কক্সবাজারের কুতুবদিয়া হযরত মালেক শাহ্ (রাহ.)-এর আগামী ২৯ ও ৩০ জানুয়ারি দুই দিনব্যাপী অনুষ্ঠিতব্য ২৬তম বার্ষিক ওরস-ফাতিহা সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে কুতুবদিয়ার জনপ্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিবর্গের অংশগ্রহণে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি ২০২৬) বাদে মাগরিব কুতুব শরীফ দরবারে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন দরবারের পরিচালক শাহজাদা শেখ ফরিদ আল-কুতুবী। সভায় উপস্থিত ছিলেন শাহজাদা ছৈয়দুল মিল্লাত আল-কুতুবী, শাহজাদা মাওলানা জিল্লুল করিম আল-মালেকী, হযরত মালেক শাহ্ (রাহ.)- এর দৌহিত্র শেখ আখতারুল হক আল-কুতুবী এবং মোরশেদুল মান্নান।এছাড়া উপজেলার বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বড়ঘোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কুতুবদিয়া প্রেসক্লাবের সভাপতি আ.ন.ম.শহীদউদ্দিন ছোটন, লেমশীখালী ইউপি চেয়ারম্যান আকতার হোছাইন, দক্ষিণ ধূরুং ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদ,কৈয়ারবিল ইউপি চেয়ারম্যান শফিউল আলম, কুতুবদিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম.এম. হাছান কুতুবী, ধূরুং হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোরশেদ আলম, লেমশীখালী হাইস্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ ইউসুফ, দারুল হিকমাহ আল মালেকিয়া দাখিল মাদ্রাসা সহ সুপার মো: মিজানুর রহমান,  দরবার এন্তেজামিয়া কমিটির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির বাদশাহ, সহকারী অধ্যাপক আবু ছাদেক মুহাম্মদ সায়েম, ব্যবসায়ী রুহুল কাদের বাদশাহ,বিআরডিবির চেয়ারম্যান জসিম উদ্দিন সিকদার, কৈয়ারবিল ইউপির ১নং ওয়ার্ড মেম্বার নেজাম উদ্দিন, বড়ঘোপ ইউপির সাবেক মেম্বার হেলাল উদ্দিনসহ আরও অনেকে।

সভায় দেশের  প্রত্যন্ত এলাকা থেকে ওরস উপলক্ষে দরবারে আগত মেহমানদের যাতায়াত,  মালামাল পরিবহনে অতিরিক্ত টোল ও ভাড়া আদায় না করার বিষয়ে জোরালো আহ্বান জানানো হয়। পাশাপাশি ওরস-ফাতিহা চলাকালীন সার্বিক শান্তি-শৃঙ্খলা রক্ষা ও সুষ্ঠু ব্যবস্থাপনার লক্ষ্যে প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়।

Tag
আরও খবর