নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে ভুয়া এন আই ডি তৈরীর সরঞ্জামসহ আটক-১

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাব-১৫ এর অভিযানে ভুয়া বাংলাদেশী এনআইডি প্রস্তুত করে রোহিঙ্গাদের নিকট সরবরাহ করায় ভুয়া এনআইডি ও এনআইডি তৈরির সরঞ্জামসহ একজন রোহিঙ্গাকে আটক করেছে র‍্যাব -১৫।


সম্প্রতি, বিশ্বস্থ সুত্রে র‍্যাব জানতে পারে যে,রোহিঙ্গাদের একটি চক্র কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প গুলোতে অজ্ঞাত ব্যক্তির নামে অবৈধভাবে এনআইডি কার্ড প্রস্তুত ও তা রোহিঙ্গাদের নিকট বিক্রি করে আসছে। যার ফলে ওইসব এনআইডি ব্যবহার করে রোহিঙ্গারা ক্যাম্পের বাইরে বাংলাদেশী পরিচয় দিয়ে বাড়ি ভাড়া করে থাকা সহ কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় অবাধে যাতায়াত করে বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড ঘটিয়ে আসছে।এরই ধারাবাহিকতায় র‌্যাব উল্লেখিত চক্রটিকে সনাক্ত এবং গ্রেফতারের উদ্যেশ্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই প্রেক্ষিতে র‌্যাব গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানতে পারে যে, কক্সবাজার জেলার উখিয়া থানাধীন কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প এলাকায় একজন ব্যক্তি দীর্ঘদিন যাবৎ টাকার বিনিময়ে ভুয়া এনআইডি কার্ড প্রস্তুত করে তা রোহিঙ্গা শরনার্থীদের নিকট সরবরাহ করে আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ এর একটি দল (১ আগষ্ট) আনুমানিক সন্ধ্যা ৬ টার দিকে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে জহুর আলম (২৪),(রোহিঙ্গা), পিতা-নূর আলম কে গ্রেফতার করে। তখন উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটক ব্যক্তির বসতঘর তল্লাশী করে ৫ টি ভুয়া এনআইডি, ১ টি ল্যাপটপ, ১টি কিবোর্ড, ১ টি মাউস, ৩ টি ল্যাপটপের চার্জার, ৭ টি পাওয়ার ক্যাবল, ৪ টি পাওয়ার ইনভার্টার, ১ টি পেনড্রাইভ, ২ টি ব্যাটারি, ২ টি মাল্টিপ্লাগ, ২ বক্স লেমোনেটিং পেপার, ২ টি রঙ্গিন প্রিন্টার এবং ২ টি রঙ্গিন প্রিন্টারের কালি উদ্ধার জব্ধ করে । প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি জানায়, সে দীর্ঘদিন যাবৎ অর্থের বিনিময়ে ভুয়া বাংলাদেশী জাতীয় পরিচয়পত্র প্রস্তুত করে তা রোহিঙ্গা শরনার্থীদের নিকট সরবরাহ করে আসছে।



গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার জেলার উখিয়া থানায় হস্থান্তর করা হয়েছে।

Tag
আরও খবর