নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

চোর চক্রের ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ

চাঁপাইনবাবগঞ্জ সদর,নাচোল ও গোমস্তাপুর উপজেলায় চুরির ঘটনায় গরু ,চোরাই কাজে ব্যবহৃত ৩টি পিকআপ ও আন্তঃজেলা চোর চক্রের ০৭ সদস্য গ্রেপ্তার।

০১ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানান অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম শাহীদ।

সংবাদ সম্মেলনে তিনি জানায়, চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার ছাইদুল হাসান (পিপিএম-সেবা) এর দিক নিদের্শনায় ও অতিরিক্ত পুলিশ সুপার রোকনুজ্জামান সরকার, অতিরিক্ত পুলিশ সুপার গোমস্তাপুর সার্কেল রাকিবুল ইসলাম, গোমস্তাপুর থানার ওসি মাহাবুবুর রহমান ও নাচোল থানার ওসি মিন্টু রহমান উভয় থানার অফিসার ফোর্সের সমন্বয়ে একটি আভিযানিক টিম গঠন করেন।

উক্ত আভিযানিক টিমটি চাঁপাইনবাবগঞ্জ জেলা ও রাজশাহী জেলার দূর্গাপুর থানা, আর এমপির রাজপাড়া ও শাহমুখদুম থানা এলাকায় অভিযান চালিয়ে দুধর্ষ আন্তজেলা চোর চক্রের মূলহোতা সাইফুল সহ মোট ০৭ সদস্যকে গ্রেপ্তার করে। তাদের চোরাই কাজে ব্যবহৃত ৩টি পিকআপ গাড়ী, ০২ টি চোরাই গরু, চোরাই গরু বিক্রির নগদ দুই লক্ষ ৯০ হাজার টাকাও উদ্ধার করা হয়।

আটককৃত হচ্ছে, রাজশাহী জেলার নান্দোপাড়া গ্রামের সাইফুল মোল্লা (৪১), মিরকামারী গ্রামের আলামিন (২৬), সমসাদিপুর গ্রামের পারভেজ আলী (২৮), মিরকামারী পূর্বপাড়া গ্রামের বেলাল হোসেন (রুবেল) (৩১), মিরকামারী গ্রামের হাসিবুল (৩২), আলীগঞ্জ গ্রামের শাজাহান (৪৫), আলীগঞ্জ গ্রামের মাসুম আলী (৫০) কে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি, গরু চুরি, মাদক সহ বিভিন্ন মামলা রয়েছে বলে  জানায় পুলিশ।

Tag
আরও খবর