নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

মুর্শেদ কামাল স্মৃতি সংসদ কতৃর্ক স্বর্ণপদকে ভুষিত হাফেজ সালমান ফারসি

নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাতা:

ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর উপজেলার খান্দুরা গ্রামে সৈয়দ মুর্শেদ কামাল স্মৃতি সংসদ এর উদ্যোগে শনিবার (২৯ এপ্রিল) সকাল ১০ ঘটিকায়  আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এনটিভির রিয়েলিটি শো  পি এইচ পি কুরআনের আলো প্রতিযোগিতায়  দ্বিতীয় স্থান অধিকারী হাফেজ ক্বারী সালমান ফারসিকে দেশবরেণ্য আলিম উলামা ও স্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে স্বর্ণপদকে ভূষিত করা হয়।

এতে বক্তারা বলেন,সময় এসেছে সুস্থ ইসলামী সংস্কৃতির বিকাশে হিফজুল কুরআন প্রতিযোগিতাকে আরো তৃণমূল পর্যায়ে ছড়িয়ে ছিটিয়ে দেয়ার। এতে করে তরুণ সমাজ ইসলামের দিকে আকর্ষিত হবে।

সংবর্ধনা অনুষ্ঠানে ধরমন্ডলের কৃতি সন্তান হাফেজ ক্বারি সালমান ফারসিকে ঘিরে নাসিরনগর ও এতদঞ্চলের আলিম সমাজ ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

সৈয়দ মাসউদ বখত কায়েদ সাহেবের সভাপতিত্বে সংবর্ধনা  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শায়খ সৈয়দ গোলাম কিবরিয়া আজহারী, পীর মাওলানা আলাউদ্দিন আল কাদেরী সাহেব, নাসিরনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দ ফজলে ইয়াজ আল হুসেন চিশতী, খান্দুরা ইসলামীয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা জহিরুল ইসলাম,  সংগঠনের প্রতিষ্ঠাতা সৈয়দ সাজ্জাদ মুর্শেদ সোহান, জনাব সৈয়দ রাফিউল আব্দাল এবং প্রয়াত সাংসদ  সৈয়দ মুর্শেদ কামাল সাহেবের বড় সন্তান সৈয়দ শাফায়েত মুর্শেদ শুভ প্রমুখ।

Tag
আরও খবর