নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

আদমদীঘিতে ৪শ পিস এ্যাম্পল ইনজেকশনসহ দুইজন গ্রেপ্তার

গ্রেফতারকৃত দুই জন।

বগুড়ার আদমদীঘিতে ৪শ পিস নেশা জাতীয় এ্যাম্পল ইনজেকশন-সহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। গত বুধবার (১৫ (জুলাই) বিকেলে আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম বাজারের উত্তর পাশে রবিউল ষ্টোরের নিকট থেকে একটি ব্যাটারি চালিত ইজিবাইক (টমটম) তল্লাশি করে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো, জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার রতনপুর গ্রামের শাহাদত মন্ডলের ছেলে আহাদুল ইসলাম (৩৮) ও টমটম চালক একই গ্রামের মনতাজ মন্ডলের ছেলে মিলন মন্ডল (৩৫)। এ সময় তাদের ব্যবহৃত ইজিবাইক ও সিমকার্ডসহ দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সান্তাহার সার্কেলের পরিদর্শক আসলাম আলী মন্ডল জানান, বুধবার বিকেলে আক্কেলপুর এলাকা থেকে সান্তাহারের উদ্দেশ্যে মাদকের চালান আসছে। এমন গোপন সংবাদের ভিক্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম বাজারের উত্তর পাশে রবিউল ষ্টোরের নিকট অবস্থান নেয় এবং বিভিন্ন যানবাহন তল্লাশি করা হয়। এসময় ব্যাটারি চালিত ইজিবাইক (টমটম) কে থামিয়ে তল্লাশি কালে যাত্রী বেশে থাকা আহাদুল ইসলামের নিকট পলিথিনে মোড়ানো অবস্থায় ২শ পিস এ্যাম্পল ইনজেকশন ও অপর ইজিবাইক চালক মিলন মন্ডলেন সীটের নিচে লাল রংয়ের ব্যাগে থাকা আরো ২শ পিস এ্যাম্পল  ইনজেকশনসহ মোট ৪শত পিস নেশার ইনজেকশন উদ্ধার এবং তাদের কাজে ব্যবহৃত ইজিবাইক, সিমকার্ডসহ দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক শামীমা আক্তার বাদী হয়ে সন্ধ্যায় আদমদীঘি থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করেন। আদমদীঘি থানার ওসি তদন্ত শহিদুল ইসলাম মামলা দায়ের বিষয়টি নিশ্চিত করেন।

Tag
আরও খবর