নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

আদমদীঘিতে পরিত্যক্ত ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ঝুঁকিপূর্ণ

ঝুঁকিপূর্ণ পরিত্যক্ত ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ।

বগুড়ার আদমদীঘি উপজেলার কুন্দগ্রামে পরিত্যক্ত ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দের ছাদ ও দেয়ালের পলেস্তার খসে পড়ে মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। দীর্ঘদিন ধরে পরিত্যক্ত হওয়ায় নজরদারি ও তদারকি না থাকায় এই ভবনে দিনের পর দিন মাদকসেবীদের আখড়ায় পরিণত হচ্ছে। অনিরাপদ এই ভবনটি দ্রুত অপসারণ করার দাবি এলাকাবাসীর।

জানা গেছে, আদমদীঘি উপজেলার সদর থেকে প্রায় ৮ কিমি দূরে কুন্দগ্রাম ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র অবস্থিত। ১৯৮০ সালে এই পরিবার কেন্দ্রটি পাকা ভবন নির্মাণ করে চিকিৎসা সেবা দিয়ে আসছিলেন। দীর্ঘদিনের পুরাতন ও ঝঁকিপূর্ণ হওয়ায় সম্প্রতি পাশে একটি নতুন ভবন নির্মণ করে আগের ভবনটি পরিত্যক্ত ঘোষনা করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সেই থেকে একজন ফার্মসিষ্টের মাধ্যমে গ্রামীণ জনপদের মানুষদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করা হচ্ছে। বর্তমানে পুরাতণ জরাজীর্ণ ও পরিত্যক্ত কুন্দগ্রাম ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটি নজরদারি ও তদারকি না থাকায় দিনদিন মাদকসেবীদের আখড়ায় পরিণত হচ্ছে। ভবনটির বিভিন্ন অংশে ছাদ ও দেয়ালের পলেস্তার খসে পড়ে মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ফলে যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। জরাজীর্ণ পুরাতন পরিত্যক্ত এই ভবনটি দ্রুত অপসারণ বা ভাঙা প্রয়োজন বলে মনে করছেন অনেকেই। কুন্দগ্রাম ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোসলিম উদ্দিন জানায়, দীর্ঘদিনের পুরাতন পরিত্যক্ত ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ ভবনটির ছাদ ও দেয়ালের পলেস্তার খসে পড়ছে। বর্তমানে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। তাই আপসারণ করা প্রয়োজন।

আদমদীঘি উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ অফিসার ডা: ফজলে রাব্বি জানান, কুন্দগ্রাম ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র পুরাতন ভবনটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে। ঝঁকিপূর্ণ হওয়ায় তা অপসারণ করার জন্য ইতিমধ্যেই ঊধ্বতন কর্তৃপক্ষকে লিখিত আবেদন করা হয়েছে।

Tag
আরও খবর