নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

সান্তাহারে হত্যার শিকার শিশু রাকার কানের দুল উদ্ধার, জুয়েলার্স মালিক গ্রেপ্তার

ছবি সংগৃহীত ।

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে হত্যার শিকার হওয়া সাড়ে ৬ বছর বয়সের শিশু রাকা মুনির খুলে নেয়া কানের সোনার দুল উদ্ধার ও সান্তাহারে মিতা জুয়েলার্সের মালিক ফজলুর রহমান (৫৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ।  গ্রেফতারকৃত ফজলুর রহমান উপজেলার মালশন গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে। গতকাল বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে কানের দুল উদ্ধারসহ তাকে গ্রেপ্তার করা হয়। 

প্রকাশ, আদমদীঘির সান্তাহার সাহেবপাড়ার রায়হান আলীর মেয়ে গত ১১ জুন বিকেল ৫টায় রাকামনি প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ হয়। এর পর দীর্ঘ সময় বাড়িতে না ফেরায় স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর প্রতিবেশি আমজাদ হোসেনের বাসার একটি কক্ষে  লুকিয়ে রাখা বস্তাবন্দী লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে রাকা মনির লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। পরে থানায় নিহত রাকা মনির বাবা রায়হান আলী চার জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন । এ ঘটনায় পুলিশ প্রতিবেশি আমজাদ হোসেন, তার স্ত্রী বন্যা বেগম, বাবু হোসেন ও আয়েশা সিদ্দিকাকে গ্রেপ্তার করে। এদের মধ্যে আমজাদ হোসেরে স্ত্রী বন্যা বেগম আদালতে হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারামতে জবানবন্দী দেন। এদিকে আদমদীঘি থানা পুলিশ হত্যাকারিরা রাকা মনির খুলে নেয়া সোনার কানের দুল উদ্ধারে মাঠে নামে। গত বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টায় গোপন সংবাদের ভিক্তিতে পুলিশ সান্তাহার মিতা জুয়েলার্সের দোকানে অভিযান চালিয়ে রাকা মনির খুলে নেয়া কানের সেই সোনার দুল উদ্ধার ও দোকান মালিক ফজলুর রহমানকে গ্রেপ্তার করে।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া জানায়, বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তারকৃত ফজলুর রহমানকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Tag
আরও খবর