নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

আদমদীঘিতে ৩৭৯০ কৃষক পেলেন বিনামুল্যে ধান ও সবজি বীজ

ছবি-প্রতিনিধি

বগুড়ার আদমদীঘিতে চলতি অর্থ বছরে খরিপ কৃষি প্রণোদনা কর্মসুচির আওতায় ৩ হাজার ৭৯০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা বিনামূল্যে রোপা আমন ধান ও সবজি বীজ। গতকাল বৃহস্পতিবার (২৫ জুন) বেলা ১২ টায় আদমদীঘি উপজেলা কৃষি অফিস চত্বরে ধান বীজ, শাকসবজি, মরিচ, পেঁয়াজ বীজ, লেবু গাছের চারা ও সার সামগ্রী বিতরণ করা হয়। এ উপলক্ষে এক বিতরনী সভা আদমদীঘি উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত হয়।

আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার মাসুমা বেগমের সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ অফিসার মো: সজল ইসলামের সঞ্চালনায় কৃষি সামগ্রী বিতরনী সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রবিউল ইসলাম, বক্তব্য রাখেন, উপজেলা প্রাণীসম্পদ অফিসার বেনজীর আহমেদ, সিনিয়র মৎস্য অফিসার নাহিদ হাসান, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুল মুক্তাকিন তালুকদার প্রমুখ। 

উল্লেখ্য : অত্র উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরে পর্য্যাক্রমে খরিপ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৩৭৯০ জন কৃষকের মাঝে বিনামূল্যে ধান, মরিচ পেঁয়াজসহ অন্যান্য সামগ্রী ও সার বিতরণ করা হয়। এরমধ্যে ২হাজার ৪শ কৃষকের মাঝে রোপা আমন ধানের সার ও বীজ, ১হাজার ২শ কৃষকের মাঝে শাকসবজি (উফশী ও হাইব্রিড) বীজ ও সার, ৪০ জন কৃষককে লেবুচারা ও জৈব সার,  ১শ জন কৃষককে হাইব্রিড মরিচ বীজ ও সার এবং ৫০জন কৃষককে গ্রীষ্মকালিন পেঁয়াজ বীজ ও সার বিতরণ করা হয়।

Tag
আরও খবর