|
Date: 2026-06-25 17:37:36 |
বগুড়ার আদমদীঘিতে চলতি অর্থ বছরে খরিপ কৃষি প্রণোদনা কর্মসুচির আওতায় ৩ হাজার ৭৯০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা বিনামূল্যে রোপা আমন ধান ও সবজি বীজ। গতকাল বৃহস্পতিবার (২৫ জুন) বেলা ১২ টায় আদমদীঘি উপজেলা কৃষি অফিস চত্বরে ধান বীজ, শাকসবজি, মরিচ, পেঁয়াজ বীজ, লেবু গাছের চারা ও সার সামগ্রী বিতরণ করা হয়। এ উপলক্ষে এক বিতরনী সভা আদমদীঘি উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার মাসুমা বেগমের সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ অফিসার মো: সজল ইসলামের সঞ্চালনায় কৃষি সামগ্রী বিতরনী সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রবিউল ইসলাম, বক্তব্য রাখেন, উপজেলা প্রাণীসম্পদ অফিসার বেনজীর আহমেদ, সিনিয়র মৎস্য অফিসার নাহিদ হাসান, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুল মুক্তাকিন তালুকদার প্রমুখ।
উল্লেখ্য : অত্র উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরে পর্য্যাক্রমে খরিপ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৩৭৯০ জন কৃষকের মাঝে বিনামূল্যে ধান, মরিচ পেঁয়াজসহ অন্যান্য সামগ্রী ও সার বিতরণ করা হয়। এরমধ্যে ২হাজার ৪শ কৃষকের মাঝে রোপা আমন ধানের সার ও বীজ, ১হাজার ২শ কৃষকের মাঝে শাকসবজি (উফশী ও হাইব্রিড) বীজ ও সার, ৪০ জন কৃষককে লেবুচারা ও জৈব সার, ১শ জন কৃষককে হাইব্রিড মরিচ বীজ ও সার এবং ৫০জন কৃষককে গ্রীষ্মকালিন পেঁয়াজ বীজ ও সার বিতরণ করা হয়।
© Deshchitro 2024